আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

চীনে ব্যায়ামের সময় গাড়িচাপায় ৩৫ জন নিহত

চীনে ব্যায়ামের সময় গাড়িচাপায় ৩৫ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

চীনে ব্যায়ামের সময় গাড়িচাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৩ জনের বেশি। গতকাল সোমবার সন্ধ্যায় জুহাইয়ের একটি স্টেডিয়ামের বাইরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি এসইউভি গাড়ি চালিয়ে প্রতিবন্ধকতা ভেঙে জুহাই স্পোর্টস সেন্টারের ভেতরে ঢুকে যান একজন চালক। তাঁর নাম ফান (৬২)। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে গ্রেপ্তার করা হয়। তবে আহত হওয়ায় বর্তমানে তিনি কোমায় আছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সম্পত্তি বণ্টন নিয়ে বিরক্ত ছিলেন ফান। এ কারণে তিনি এ ধরনের কাণ্ড ঘটাতে পারেন। কিন্তু কোমায় থাকায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার ভিডিও শেয়ার করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে এখনো অনলাইনে কিছু ভিডিও রয়েছে। এতে অসংখ্য মানুষকে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে। পথচারী ও প্যারামেডিকসরা তাঁদের সেবা–শুশ্রূষা করছেন।

চেন নামের একজন প্রত্যক্ষদর্শী চীনের চাইসিন সাময়িকীকে বলেছেন, ছয় ব্যক্তি প্রাত্যহিক ব্যায়ামের জন্য স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে।

চেন আরও বলেন, তাঁদের দলটি স্টেডিয়ামের চারদিকে তৃতীয়বার চক্কর দেওয়ার পর দ্রুতগতির একটি গাড়ি তাঁদের দিকে ছুটে আসে। এ সময় গাড়ির ধাক্কায় অনেকে মাটিতে লুটিয়ে পড়েন।

আহত ব্যক্তিদের মধ্যে অনেক প্রবীণ ব্যক্তি রয়েছেন। এ ছাড়া শিশু-কিশোরেরাও আহত হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত