আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ৫০ হাজার সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কা

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ৫০ হাজার সেনা মোতায়েন, বড় হামলার শঙ্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে ইউক্রেনীয় বাহিনী সেখানে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে। সোমবার (১১ নভেম্বর) এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, ইউক্রেনীয় সেনারা কুরস্কে রাশিয়ার ‘৫০ হাজার সশস্ত্র শত্রু’কে ‘অবরুদ্ধ’ রাখতে সক্ষম হয়েছে।

গত আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আচমকা আক্রমণ চালায় ইউক্রেন। কিয়েভের দাবি ছিল, রাশিয়া এই অঞ্চলটি থেকে তাদের বিরুদ্ধে নতুন আক্রমণের পরিকল্পনা করছে এবং তারা সেই আক্রমণ প্রতিহত করার জন্য একটি ‘বাফার জোন’ তৈরি করতে চেয়েছিল।

ইউক্রেনের ওই আক্রমণ রাশিয়াকে সম্পূর্ণরূপে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়। ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হন এবং তারা এখনো সেখানে কয়েকশ বর্গমাইল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন।

এদিকে, মার্কিন কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, রাশিয়া কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে একটি বৃহত্তর আক্রমণের জন্য বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করেছে। এর মধ্যে উত্তর কোরিয়ার সেনারাও উপস্থিত থাকতে পারে। যদিও ক্রেমলিন এই সৈন্যদের উপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি।

রাশিয়া এবং উত্তর কোরিয়া সম্প্রতি তাদের সম্পর্ক আরও দৃঢ় করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন, যা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা এখন কুরস্কে উপস্থিত। তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। ইউক্রেনীয় বাহিনী কুরস্কের পাশাপাশি বেলগোরদ এবং ইউক্রেনীয় ভূখণ্ডেও রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত