আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

যুদ্ধ বন্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় চান জেলেনস্কি

যুদ্ধ বন্ধে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় চান জেলেনস্কি

ছবিঃ এলএবাংলাটাইমস

ইউক্রেন যুদ্ধ ঘিরে যে ‘উত্তপ্ত পরিস্থিতি’ দেখা দিয়েছে, তাতে ইতি টানতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শুক্রবার তিনি বলেন, ন্যাটো যদি ইউক্রেনে কিয়েভের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর আওতায় নিয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে এই পরিস্থিতিতে লাগাম টানা যাবে।

প্রায় তিন বছর ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই সময়টাতে দেশটির এক-পঞ্চমাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া। জেলেনস্কির ভাষ্যমতে, ন্যাটো যদি ইউক্রেনের বাকি অঞ্চলের নিরাপত্তা এবং যুদ্ধ থামানোর আশ্বাস দিয়ে কোনো চুক্তি করে, তাহলে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলো মুক্ত করার চেষ্টা করবেন তিনি।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলার হুমকি দিয়েছেন। ইউক্রেনের জ্বালানি খাত লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হচ্ছে। রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এমন পদক্ষেপ নিয়েছে মস্কো।

শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজকে জেলেনস্কি বলেন, ‘আমরা যদি যুদ্ধের এই উত্তপ্ত পর্যায়ের ইতি টানতে চাই, তাহলে ইউক্রেনে আমাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ন্যাটোর সুরক্ষাবলয়ের ভেতরে আনতে হবে। এটাই আমাদের প্রথমে করতে হবে। এরপর কূটনৈতিকভাবে ইউক্রেনে অন্য অঞ্চলগুলো ফিরে পাব আমরা।’

রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়েভ। তবে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পর এই সহায়তা কতটা জারি থাকবে, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ থামাতে ট্রাম্প তৎপর হবেন বলেও তাঁর অতীত নানা বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বাইডেন ইউক্রেনকে যে সামরিক সহায়তা দিচ্ছেন, কংগ্রেসে তার কড়া সমালোচনা করে আসছে ট্রাম্পের রিপাবলিকান দল। এই সহায়তা জারি রাখার পক্ষে নয় তারা। ট্রাম্পও বলেছেন, ক্ষমতায় বসার পর কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের চুক্তিতে যেতে রাজি ক্রেমলিনও।

সূত্রের বরাতে রয়টার্সের করা ওই প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ বন্ধের বিনিময়ে নিজেদের দখলে থাকা ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চল রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ চাইবে মস্কো। গণভোটের মাধ্যমে আগেই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে তারা। তবে শান্তির বিনিময়ে মস্কোর এমন কোনো দাবি মেনে নেবেন না বলে আগে থেকেই বলে আসছেন জেলেনস্কি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত