আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

আসামে প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

আসামে প্রকাশ্য স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ

ভারতের আসামজুড়ে হোটেল, রেস্তোরাঁ ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভির। 


এনিয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিশ্বশর্মা বলেছেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যটিতে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। তবে আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী, গবাদি পশু জবাই এবং গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি, এমনকি পরিবহন নিয়ন্ত্রণ কথা বলা হয়েছে।

এদিন হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। এ ছাড়া কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না। 

সাংবাদিকদের তিনি আরও বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ালেন। ফলে রাজ্যের কোনো প্রকাশ্য স্থান, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত