আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

৬ খাবার ভুলেও খাবেন না সকালে

৬ খাবার ভুলেও খাবেন না সকালে

আমরা সকালে খালি পেটে যা খাই তার ওপরই নির্ভর করে স্বাস্থ্য ভালো-খারাপ থাকা। প্রতিদিন খালি পেটে এমন অনেক কিছুই আমরা খেয়ে থাকি, যা আমাদের হজম প্রক্রিয়ায় খারাপ প্রভাব ফেলে। ফলে সারাদিন পেটের সমস্যা ও শারীরিক ক্লান্তি দেখা দেয়। আর হজমে গণ্ডগোল হলেই একের পর এক স্বাস্থ্য সমস্যা লেগেই থাকে।

এমন কিছু খাবার রয়েছে যেগুলো কখনই খালি পেটে খাওয়া উচিত নয়। সেই খাবারগুলো সম্পর্কে জ্ঞান রাখা ভালো। এই খাবার কেন এড়িয়ে চলা উচিত সেই সম্পর্কে জ্ঞান রাখা জরুরি।

শরীরকে ভালো রাখার জন্য অনেকেই সকালবেলা নানা রকম জুস পান করেন। কিন্তু এসব পানীয় ঠাণ্ডা হওয়ার কারণে তা আমাদের হজমে প্রভাব ফেলে। হজমের গতি স্থির করে। বিপাকীয় হারকেও প্রভাবিত করে। তা ছাড়া সকাল সকাল এসব খেলে সর্দি-কাশিও হওয়ার সম্ভাবনা থাকে। খালি পেটে ফলের জুস খেলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে এবং অগ্ন্যাশয় ও যকৃতের ওপর খারাপ প্রভাব পড়ে।

সকালে অনেকে গরম পানিতে মধু মিশিয়ে খায়। গরম পানিতে মধু মেশানো হলে তা আমাদের শরীরে বিষের মতো কাজ করে। কারণ মধু গরম জলে দানা বাঁধে, আর এটি পান করলে আমাদের শরীরে ফ্রি র্যা ডিক্যাল তৈরি হতে থাকে। তাই প্রতিদিন এই পানীয় খেলে মারাত্মক সব রোগে আক্রান্ত হতে পারেন। সুস্বাস্থ্যের জন্য শরীরে পর্যাপ্ত প্রোটিন খুবই প্রয়োজনীয়। কিন্তু প্রোটিন সহজে হজম হয় না। হজম হতে অনেক সময় নেয়। এর কারণে আপনার পেটে গ্যাস, ফোলাভাব, কোষ্ঠকাঠিন্য— এসব সমস্যা হতে পারে। তবে সকালের জলখাবার ও লাঞ্চে ভালো প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে পারেন।

সকালে ফল খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। কিন্তু খালি পেটে সাইট্রিক অ্যাসিডজাতীয় ফল খেলে পেট ভারি হয়ে থাকে, পেটে অ্যাসিড উৎপাদন বাড়ায়। আর এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজম-প্রক্রিয়াকে বাধা সৃষ্টি করে। তাই সকালের খাদ্যতালিকায় কমলালেবু, মুসুম্বি জাতীয় ফল রাখবেন না। সকালের নাস্তায় স্যান্ডউইচ অনেকেরই বেশ পছন্দের খাবার। কিন্তু মাখন ও ফ্যাটের যে পরিমাণ থাকে এই খাবারে, তা শরীরের ওজন বাড়াতে পারে। তাই সকালের খাবার তালিকা থেকে স্যান্ডউইচ বাদ দেওয়াই ভালো! এ ছাড়া সকালে তেলে ভাজা যুক্ত খাবার পরিহার করা উচিত। এতে বদহজমের সমস্যা বাড়তে পারে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত