আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

বিয়ের আগে কী কী মানসিক প্রস্তুতি জরুরি?

বিয়ের আগে কী কী মানসিক প্রস্তুতি জরুরি?

বিয়ে মানেই নতুন জীবন, নতুন সম্পর্ক। নতুন জীবনকে ঘিরে যেমন থাকে অনাবিল স্বপ্নের হাতছানি, তেমনি কাজ করে নানা রকম শঙ্কা। দেখা যায় বিয়ের অনুষ্ঠান আয়োজন নিয়ে বিভিন্ন প্রস্তুতি থাকলেও বর-কনের মানসিক প্রস্তুতির বিষয়টি অনেকেই ভুলে যান। ভবিষ্যৎ জীবনের ভীতি কাটিয়ে ওঠার জন্য বর-কনে উভয়ের প্রয়োজন মানসিকভাবে প্রস্তুত হওয়া।

১. ছেলে মেয়ে দুজনকেই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলার মানসিকতা থাকতে হবে।
২. বিয়ের পর পরিবর্তন আসবেই। সেই পরিবর্তনকে ইতিবাচক মনে করাই ভালো।
৩. বিয়ের আগে বর কনের পারস্পারিক জানাশোনা থাকা চাই। পারিবারিক আয়োজনের বিয়ের ক্ষেত্রে এটি আরও বেশি জরুরি। কারণ পরস্পরকে না জানলে বিয়ে পরবর্তী বোঝাপড়া নিয়ে সংশয় দেখা দিতে পারে।
৪. কেবল বর-কনে নয়, পরিবারের বাকি সদস্যদেরকেও ইতিবাচক মনোভাব রাখতে হবে। নতুন সদস্যকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে তাদের।
৫. বিয়ের পর উভয় পরিবারই নতুন সদস্যদের কাছ থেকে দায়িত্বপূর্ণ আচরণ আশা করে, মনে রাখতে হবে এটা।
৬. বিয়ে পরবর্তী ভীতি একজন মেয়ের বেশি থাকে। কারণ তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এ ভীতি কাটানোর জন্য ছেলে ও তার পরিবারকে সহযোগিতাপরায়ণ হতে হবে। মেয়ের কোনও কাজে ভুল হলে সেটা সংশোধন করে দিতে হবে এবং অযথা দোষ ধরা থেকে বিরত থাকতে হবে।
৭. স্বভাবে কোন নেতিবাচক দিক থাকলে বিয়ের আগেই সেটা পরস্পরের সঙ্গে খোলাখুলি আলোচনা করে শুধরে নেওয়া জরুরি। বিয়ের আগে অন্য পরিবারের প্রতিটি সদস্য সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেওয়া প্রয়োজন।
৮. প্রেমের বিয়ের ক্ষেত্রেও চাই মানসিক প্রস্তুতি। কারণ বাস্তবতা সম্পর্কে বোধ না থাকলে সেটা পরবর্তীতে দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে।
৯. খুব বেশি কল্পনাপ্রবণ হওয়াটা অনুচিত। কারণ দেখা যায় অনেক সময়ই কল্পনা ও বাস্তবতা মেলে না। তখন দেখা দেয় অশান্তি।
১০. বর ও কনে উভয়কেই সম্পর্ক ও দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকতে হবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস



শেয়ার করুন

পাঠকের মতামত