আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ত্বক ও চুলের সমস্যা দূর করবে বিটের রস!

ত্বক ও চুলের সমস্যা দূর করবে বিটের রস!

সুস্বাস্থ্য থাকার জন্য দেহের চাহিদামতো রক্ত থাকা প্রয়োজন। শরীরে কখনো রক্তের ঘাটতি পড়লে আমরা বিশেষ কোনো খাবারে জোর দেয়। বিশেষ খাবারের মধ্যে বিটের রস শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পুষ্টিগুণে ভরপুর বিটের রস কেবল শরীর সুস্থ রাখে না, ত্বক ও চুলও ভালো রাখতে ভূমিকা রাখে। অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ বিটের রস ত্বকের ক্ষতি থেকে বাঁচায় এবং চুল পড়া রোধ করে।

এ ছাড়া বিটে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ক্যারোটিনয়েড, পটাসিয়াম, ভিটামিন বি৯ (ফোলেট), ম্যাঙ্গানিজ, ইলেক্ট্রোলাইট এবং আরও অনেক পুষ্টিগুণ। বিটের রস আয়রন, ফোলেট এবং ভিটামিন সির মতো পুষ্টিতে ভরপুর। এসব গুণের কারণেই বিটের রস চুল ভালো রাখে, চুলের বৃদ্ধি ও চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে।

অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে বিটের রসে, যা শরীরের প্রদাহ নাশ করতে পারে। এর পাশাপাশি ত্বকে ব্রণ ও একজিমার মতো সমস্যাও দূর করতে পারে। শরীরে দিনের পর দিন দূষিত পদার্থ বা টক্সিন জমতে থাকলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে বিটের রস প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন দূর করে ত্বক পরিষ্কার করে এবং স্বাস্থ্যও ভালো রাখে।

বিটের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে, যা ত্বকের ক্ষতি কমায়। ত্বকের দাগছোপ, বলিরেখা এবং বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণ কমাতে পারে।

সূত্র: বোল্ড স্কাই

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত