আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

এবার এমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

এবার এমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

এমা ওয়াটসন। ছবি: সংগৃহীত

গত রোববার এমা ওয়াটসন নতুন ইতিহাস রচনা করেন। ‘হ্যারিপটার’ খ্যাত অভিনেত্রী এমা প্রথমবারের মতো জিতে নেন এমটিভি অ্যাওয়ার্ডের ‘জেন্ডার নিউট্রাল’ সেরা অভিনয়শিল্পীর পুরস্কার। সেদিন লস অ্যাঞ্জেলসের শ্রাইন অডিটোরিয়ামে এমটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ছবির সুবাদে এমটিভি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন এমা। তার এই অর্জনে আনন্দিত তার ভক্তরা।


তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এমার বিরুদ্ধে অভিযোগ, পুরস্কার পাওয়ার ব্যাপারটি নাকি অভিনেত্রী আগে থেকেই জানতেন। এটি তাকে আগেই জানানো হয়েছিল। আর তা তিনি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হওয়ার আগেই ফাঁস করেন তার ঘনিষ্ঠজনদের কাছে। এমনটিই বলছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল।


এই সংবাদের সূত্রে জানা যায়, ২৭ বছর বয়সী এই অভিনেত্রী যখন জানতে পারেন, পুরস্কারটি তিনিই পাচ্ছেন, তারপরই নাকি মঞ্চে বলার জন্য বক্তব্য লেখা শুরু করেন। ডেইলি মেইল ছাড়াও আরেকটি সূত্র বলছে, এমা আগে থেকেই জানতেন, পুরস্কারটি তিনিই পেতে যাচ্ছেন।


একজন সাংবাদিক এমার বিরুদ্ধে এই অভিযোগ দাঁড় করিয়েছেন। তিনি বলেন, ‘এমার বক্তব্যটি স্বতঃস্ফূর্ত ছিল না, তার বক্তব্যে কোনো উচ্ছ্বাস ছিল না। এমনকি তাকে বক্তব্যটি লেখা পড়ে বলতে দেখা গিয়েছে এমটিভি অ্যাওয়ার্ডের মঞ্চে!’


সূত্র- ডেকান ক্রনিকলস

 

শেয়ার করুন

পাঠকের মতামত