আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ইফতারের জন্য ৫ স্বাস্থ্যকর জুস

ইফতারের জন্য ৫ স্বাস্থ্যকর জুস

ইফতারে তৃষ্ণা মেটানোর পাশাপাশি আপনাকে সতেজতা দিতে পারে এমন পানীয় পান করা উচিৎ আপনার। ছবি: সংগৃহীত।

বিভিন্ন দেশের রোজার সময়ে পার্থক্য দেখা যায়। আমাদের দেশে এবার রোজার সময় ১৫ ঘন্টা। গরমে এত দীর্ঘ সময় পানি পান করা ছাড়া থাকলে শরীরের উপর প্রভাব পরে। ফলে ইফতারের সময় প্রচণ্ড তৃষ্ণা অনুভব করেন আপনি। তাই ইফতারে তৃষ্ণা মেটানোর পাশাপাশি আপনাকে সতেজতা দিতে পারে এমন পানীয় পান করা উচিৎ আপনার। চলুন তাহলে রিফ্রেশিং ও হাইড্রেটিং কিছু পানীয়ের বিষয়ে জেনে নিই যা আপনাকে ইফতারে তরতাজা হতে সাহায্য করবে।


আম-পুদিনার কুলার

একটি আম কুচি করে নিন। একমুঠো পুদিনা পাতা ও কিছু বরফের টুকরো ঠান্ডা পানিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। আম-পুদিনার এই পানীয়টি আপনাকে শীতলতা দান করার পাশাপাশি তৃপ্ত ও করবে।


লেবু-পুদিনার মোহিতো

এই সর্বোত্তম শীতলীকারক রেসিপিটি ইফতারের সঠিক পানীয়। ১ গ্লাস পানিতে কয়েকটি বরফের টুকরো, সামান্য মধু এবং একমুঠো পুদিনা পাতা দিয়ে ভালো করে ঘুটে নিন। এর সাথে সামান্য লেবুর রস মেশান। পরিবেশনের সময় এই পানীয়টির উপর কয়েকটি সবুজ পুদিনা পাতা দিন।


তরমুজের জুস

সবচেয়ে সহজভাবে তৈরি করা যায় যে সুস্বাদু পানীয়টি তা হচ্ছে তরমুজের জুস। এর জন্য আপনাকে কিছু তরমুজের টুকরো, কয়েক টুকরো বরফ ও সামান্য পানি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে। এর  সাথে এক চিমটি বিট লবণ মিশিয়ে নিতে পারেন।


লেবু ও তোকমা বীজের পানীয়

সাধারণ লেবু পানিকে একটু ভিন্ন স্বাদ দিতে পারেন এর সাথে তোকমার বীজ মিশিয়ে। যা আপনাকে শীতলতা দেয়ার পাশাপাশি হাইড্রেটেড থাকতেও সাহায্য করবে। লেবু পানির সাথে কয়েক চামচ তোকমা বীজ যোগ করে ভালো করে মিশিয়ে নিয়ে পান করুন ইফতারের সময়।


গুড়ের শরবত

সকালে পানিতে গুড় দিয়ে রাখুন যাতে সন্ধ্যা হতে হতে এটা গলে যায়। পান করার পূর্বে এর সাথে লেবুর রস ও সামান্য মিষ্টি তুলসি বীজ যোগ করে নিলেই পান করার জন্য তৈরি হয়ে যাবে গুড়ের শরবত। আপনি কী ধরনের গুড় ব্যবহার করবেন তার উপর নির্ভর করে এর সাথে উপাদান যোগ করুন।


সূত্র: দ্যা হেলথ সাইট

 

শেয়ার করুন

পাঠকের মতামত