আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

রোজায় ডিহাইড্রেশন প্রতিরোধের ৫ উপায়

রোজায় ডিহাইড্রেশন প্রতিরোধের ৫ উপায়

ইফতারের শুরুতেই ১ গ্লাস বিশুদ্ধ পানির সাথে খেজুর এর মত মিষ্টি ফল খান। ছবি: সংগৃহীত।

পবিত্র মাস রমজানের রোজা রাখার পূর্বে ও ইফতারের পরে সুষম খাদ্য খাওয়া এবং হাইড্রেটেড থাকা প্রয়োজন। তাহলেই আপনি সারাদিনে কর্মশক্তি পাবেন। রোজা ভাঙার পরে পানি পান করা গুরুত্বপূর্ণ, শরীরের কাজ ঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য। রোজার রাখার পূর্বে অর্থাৎ  সেহরিতে পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং এর ফলে মাথা ঘোরানো, মাথাব্যথা, অলসতা এবং ক্লান্তি দেখা দিতে পারে। প্রতিদিন ৮ গ্লাস পানি পান করা প্রয়োজন। কিন্তু অন্য আরো কিছু বিষয় থাকে যা হাইড্রেটেড থাকতে সাহায্য করে। রোজার সময়  ডিহাইড্রেশন প্রতিরোধে সাহায্য করবে এমন কিছু উপায় জেনে নিই চলুন।


১। ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন চা বা কফি আমাদের পছন্দের পানীয় হলেও এগুলোতে ক্যাফেইন থাকে। ক্যাফেইন এর ডিইউরেটিক প্রভাব আছে বলে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি করে। ফলে শরীর থেকে লবণ ও পানি বের হয়ে যায়। অনেকবেশি ক্যাফেইন গ্রহণ করলে তৃষ্ণা বৃদ্ধি পায়, তাই সারাদিনে হাইড্রেটেড থাকার জন্য চা বা কফির পরিবর্তে পানি পান করুন। ইফতারের শুরুতেই ১ গ্লাস বিশুদ্ধ পানির সাথে খেজুর এর মত মিষ্টি ফল খান।


২। সবজি ও ফল দিয়ে রোজা ভাঙুন ফল ও সবজি খাওয়া শুধু আপনার স্বাস্থ্যের জন্যই ভালো নয় বরং আপনাকে হাইড্রেটেড থাকতেও সাহায্য করে। নির্দিষ্ট কিছু ফল ও সবজিতে পুষ্টি উপাদানের পাশাপাশি প্রচুর পানি থাকে বলে সারাদিন রোজা রাখার পর আপনার শরীরকে সতেজ ও পুনর্জীবিত হতে সাহায্য করে। এই সময়ে যে ফল ও সবজিগুলো আপনি খেতে পারেন তা হল – তরমুজ, শসা, সেলেরি, টমেটো এবং কামরাঙ্গা। এগুলো আপনাকে হাইড্রেটেড থাকতে সাহায্য করবে। যদি এগুলো শুধু শুধু খেতে না পারেন তাহলে সালাদ তৈরি করে অন্য খাবারের সাথে খান।


৩। মসলাযুক্ত ও লবণাক্ত খাবার এড়িয়ে চলুন মসলাযুক্ত ও লবণাক্ত খাবার আপনার শরীরের পানির চাহিদা বৃদ্ধি করবে। তাই যতোটা সম্ভব কম খেতে চেষ্টা করুন এই ধরনের খাবার। রান্নার সময় অনেকবেশি লবণ ও মসলা ব্যবহার না করার চেষ্টা করুন।


৪। একবারে বেশি পানি পান করা এড়িয়ে চলুন একবারে বেশি পানি পান করলে খুব তাড়াতাড়ি তা শরীর থেকে বের হয়ে যাবে। তাই রোজা না রাখার সময়ে অর্থাৎ রাতে চুমুক দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি পান করা ভালো। তবে এ কারণে যেন কম পানি পান করা না হয় সেদিকেও খেয়াল রাখুন। ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ।


৫।  তাপ এড়িয়ে চলুন আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তাপ এড়িয়ে চলা অসম্ভব। তারপর ও যতোটা সম্ভব এড়িয়ে চলুন। উচ্চ তাপমাত্রার কারণে ঘাম হয় বেশি, ফলে শরীরের তরলের মাত্রা কমে যায়। বাইরে কম সময় কাটাতে চেষ্টা করুন, ছায়ায় বা ঠান্ডা আবহাওয়ায় থাকার চেষ্টা করুন।

 

শেয়ার করুন

পাঠকের মতামত