আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

চমৎকার ৪ টি ঘরোয়া উপাদান কমাবে চোখের বয়স

চমৎকার ৪ টি ঘরোয়া উপাদান কমাবে চোখের বয়স

প্রিম্যাচিউর এজিং এর লক্ষণগুলোকে দূর করা যায় ঘরোয়া কিছু উপাদান দিয়েই। ছবি: সংগৃহীত।

উজ্জ্বল সুন্দর চোখ সবাইকেই আকৃষ্ট করে। তাই চোখের যত্ন নেয়া প্রয়োজন। চোখ  খুবই সংবেদনশীল একটি অঙ্গ। চোখের চারপাশের ত্বক খুবই পাতলা এবং স্পর্শকাতর। চোখের নড়াচড়ায় সাহায্য করার জন্য এই ত্বক কিছুটা ঢিলেঢালা হয়ে থাকে প্রাকৃতিকভাবেই। তাই শরীরের অন্যান্য অংশের তুলনায় এই অংশ ক্ষতিগ্রস্থ হয় বেশি। তাই ত্বকের এই অংশে বয়সের ছাপ পড়ে খুব তাড়াতাড়ি। অনেকেরই চোখের কোণায় ত্বকে ভাঁজ পড়তে দেখা যায় যাকে ক্রাউজ ক্লজ বলে। এর কারণে আপনাকে বয়স্ক দেখায়। প্রিম্যাচিউর এজিং-এর এ ধরণের লক্ষণগুলোকে দূর করা যায় ঘরোয়া কিছু উপাদান দিয়েই। ঘরোয়া সেই উপাদানগুলোর বিষয়ে জেনে নিই চলুন।  


১। শসা  সারাদিনে আমরা অনেক সময় টেলিভিশন, ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। এ কারণে চোখের উপর প্রচুর চাপ পড়ে। এটি চোখের চারপাশে বলিরেখা সৃষ্টির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ক্রাউজ ক্লজ হওয়ার এটি একটি কারণ। শশা পাতলা করে কেটে আপনার চোখের উপর দিয়ে রাখুন। শসার ঠান্ডা আস্তে আস্তে চোখে এবং এর চারপাশের ত্বকে ছড়িয়ে পড়বে। ১৫ মিনিট এভাবে রাখলে চোখের চাপ কমবে।


২। টি ব্যাগ চায়ের ট্যানিক এসিড ত্বকের জন্য খুবই ভালো। ব্যবহৃত টি ব্যাগ চিপে তরল বের করে নিয়ে চোখের উপর দিয়ে রাখুন। এটি চোখের নিস্তেজভাব দূর করবে এবং বলিরেখা মেরামতে সাহায্য করবে। ফ্রিজে টি ব্যাগ রেখে দিয়ে সেটি ব্যবহার করতে পারেন দ্রুত ফল পেতে। এটি চোখের ফোলা ভাব কমায় এবং চোখের চারপাশের শক্তভাব কমায়।


৩। গোলাপ পানি স্বাস্থ্যকর দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে গোলাপ পানি। যদি গোলাপের পানি না থাকে তাহলে শুধু পানি হাতের তালুতে নিয়ে সেই পানিতে নিজের চোখকে দেখুন। কিছু সময় পানির দিকে তাকিয়ে চোখ বন্ধ করুন ও খুলুন।


৪। ডিম ডিমের সাদা অংশ চোখের চারপাশের ত্বকের জন্য খুবই উপকারী। ডিমের সাদা অংশকে খুব ভালো করে ফেটিয়ে নরম ফেনা তৈরি করুন এবং এরা কিছুটা শক্ত হয়ে যাবে। এবার চোখের চারপাশে লাগান। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, গোলাপ জল দিয়ে ধোয়া ভালো।  

 

শেয়ার করুন

পাঠকের মতামত