আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

নখ দ্রুত বড় করার ঘরোয়া ৩ উপায়

নখ দ্রুত বড় করার ঘরোয়া ৩ উপায়

হাতের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে নখের উপর। আর তাই অনেকেই নখ লম্বা করে থাকেন এবং বিভিন্ন রঙে সাজিয়ে তোলেন শখের নখটিকে। কিন্তু সবার হাতের নখ দ্রুত লম্বা হয় না আবার অনেকেই নখ লম্বা রাখতে পারেন না। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও হাতের সৌন্দর্যে ভাটা পড়ে অনেকেরই। তবে এ সমস্যা থেকে মুক্তির উপায় রয়েছে। ঘরোয়া তিনটি উপায়েই খুব সহজে এবং দ্রুত নখ বড় করা যায়। আসুন উপায়গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।



(১) প্রথমে লবণ, কুসুম গরম পানি আর ১ চামচ অলিভ অয়েল নিন। সব একসাথে ভালোভাবে মিক্স করে নিন। এরপর ১৫ থেকে ২০ মিনিট এই মিশ্রণে নখ ভিজিয়ে রাখুন।



(২) ১ চামচ লেবুর রস, ৩ চামচ অলিভ অয়েল নিন। কুসুম গরম করে নিয়ে মিশ্রণে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। রোজ এইভাবে করতে হবে।



(৩) কমলার রস নিন, তাতে নখ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উষ্ণ বা কুসুম গরম পানি দিয়ে হাত পরিষ্কার করে নিন। এরপর ভালোভাবে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। প্রতিদিন এই পদ্ধতি ফলো করুন।


অনেকেরই আবার নখ খুব পাতলা হয়, ফলে একটুতেই ভেঙ্গে যায়। তাই নখ শক্ত করতে উষ্ণ বা কুসুম গরম অলিভ অয়েলে ২০ মিনিট নখ ডুবিয়ে রাখুন। একদিন পর পর এই উপায়টি ফলো করতে পারেন, তাহলে নখ শক্ত হবে।


তবে নখ শুধু লম্বা বা শক্ত করলেই চলবে না। পাশাপাশি নখতে সুন্দর দেখাতে চাই বিশেষ যত্নও। কেননা, অনেকের নখে হলদে ভাব চলে আসে। যা দেখতে অনেক বাজে লাগে। তাই নখে যেন হলদে দাগ না পড়ে এবং পড়লেও তা উঠানোর টিপস দেয়া হলো।



>> বেবি টুথব্রাশ বা নরম ব্রাশ এবং পেস্ট দিয়ে নখ ১-২ মিনিট ঘষুন। অথবা পেস্টের সাথে বেকিং সোডা ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। নখ পরিষ্কার করা হলে অবশ্যই ময়েশ্চারাইজার বা লোশন বা ক্রিম লাগিয়ে নিবেন।



>> নখের যত্নে নারিকেল তেল হাতে নিয়ে দুই হাতে ঘষে গরম করে নিন। পুরো হাতে এবং নখের কোনাতেও ভালোভাবে ঘষুন। এভাবে কয়েকবার করুন। এতে নখের সাথে সাথে হাতের স্কিন গ্লো করবে এবং কিছুদিন ব্যবহারে স্কিনের পরিবর্তন বুঝতে পারেবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত