আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সম্পন্ন হলো লসএঞ্জেলেসে মহান একুশে ফেব্রুয়ারির চুড়ান্ত প্রস্তুতি

সম্পন্ন হলো লসএঞ্জেলেসে মহান একুশে ফেব্রুয়ারির চুড়ান্ত প্রস্তুতি

আমাদের বাংলা ভাষা বিশ্বের একমাত্র ভাষা যার অধিকার ও মর্যাদা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই ভাষার সন্তানেরা । বহু ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে সেই প্রিয় বাংলা ভাষা। বাংলাদেশীদের কাছে দিনটি সবসময়ই অত্যন্ত আবেগময় । বাংলা ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিয়ে বিশ্ব বিবেকও এই ভাষাকে দিয়েছে যথাযথ মর্যাদা। এজন্য প্রতি বছর গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ উৎসব আয়েজন করা হয় দেশে বিদেশে। সারা বিশ্বের ন্যায় আমেরিকার লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপনের উদ্যোগ নিয়েছে । গত ১৮ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭টায় লস এঞ্জেলেসের অলিম্পিক পুলিশ স্টেশনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৫ই ফেব্রয়ারি ২০১৫ তারিখে স্থানীয় বাংলাদেশ একাডেমী মিলানায়তনে চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । এ সভায় মহান ২১শে ফেব্রয়ারির সকল আয়োজন চুড়ান্ত ভাবে নিশ্চিত করা হয় । ফুল দেয়া ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সম্মিলিত কমিটির পক্ষ থেকে সকলকে দল মতের ঊর্ধ্বে থেকে দেশের প্রেমে , ভাষার প্রেমে ও বাংলাদেশের জাতীয়তা বোধে উদ্ভেলিত হয়ে শহীদ মিনারে ফুল দিতে আসার জন্য অনুরোধ করা হয় । ২০ শে ফেব্রয়ারি রাত ০৯টা থেকে অনুষ্ঠান শুরু হবে ।
স্থানঃ CHARLES H. KIM ELEMENTARY SCHOOL,225 SOUTH OXFORD AVENUE, LOS ANGELES , CA . সেখানে স্থানীয় শিল্পীরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে-মেয়েরা দেশত্ববোধক গান পরিবেশনা করবে । লটারির মাধ্যমে সকল প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দেওয়ার সিরিয়াল ঠিক করা হবে । সভায় সকলকে মহান ২১ শে ফেব্রয়ারির অনুষ্ঠানটি সফল করার অনুরোধ করা হয়েছে । উক্ত চুড়ান্ত প্রস্তুতি সভায় মোহাম্মদ আলী, লাবু আলম, সাইদ আবিদ নিপু, কমরেড রব, ইশতিয়াক চিশতি, সাইদুল হক সেন্টু প্রমুখ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য, LA BANGLATIMES মহান ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত