আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে মহান একুশে ফেব্রুয়ারি পালিত

লস এঞ্জেলেসে মহান একুশে ফেব্রুয়ারি পালিত

“মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” । কবির মত আমাদের সকলেরই প্রাণপ্রিয় ভাষা বাংলাভাষা । অনেক ত্যাগ আর সংগ্রামের বিনিময়ে অর্জিত হয়েছে সেই প্রিয় বাংলা ভাষা। বাংলা ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিয়ে বিশ্ব বিবেকও এই ভাষাকে দিয়েছে যথাযথ মর্যাদা। এজন্য প্রতি বছর গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ উৎসব আয়েজন করা হয় দেশে বিদেশে। আমেরিকার লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি যথাযথ সম্মানের মাধ্যমে এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপনের করেছে ।
এজন্য লস এঞ্জেলেসের CHARLES H. KIM ELEMENTARY SCHOOL,225 SOUTH OXFORD AVENUE এ অস্থায়ী শহীদ মিনার তৈরি করে । প্রথমে অনুষ্ঠান শুরু হয় বাচ্চাদের দেশত্ববোধক কবিতা ও গান পরিবেশনার মাধ্যমে । উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে জনাব মিজানুর রহমান শাহিন । এরপর রাত ১১.৩০ মিনিটে শ্রদ্ধাঞ্জলি জানানোর ধারাবাহিকতা নির্ধারণের জন্য লটারি করা হয় ।
শুরুতে লস এঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুল জেনারেল মিসেস সুলতানা লায়লা হোসাইন বাংলাদেশ সরকারের পক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় । অতঃপর বিভিন্ন সংগঠন সুশৃঙ্খল ভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । লস এঞ্জেলেসের জনপ্রিয় নিউজ পোর্টাল  LA BANGLATIMES এর পক্ষ থেকে সত্ত্বাধিকারী জনাব আব্দুস সামাদ তার সহযোগীদের সাথে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন । দলমত নির্বিশেষে প্রবাসী সকল স্তরের মানুষ ব্যক্তিগতভাবেও অংশ গ্রহন করে । তারা নিজ হাতে ফুল নিয়ে এসে শ্রদ্ধা জানায় । লস এঞ্জেলেসের বাঙ্গালীদের মিলন মেলায় পরিনত হয় তখন স্থানটি । তারা তাদের সন্তানদের সাথে করে নিয়ে আসে এবং বাংলা ভাষার ঐতিহ্য সম্পর্কে বর্ণনা করে ।
আয়োজকরা সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান । ভবিষ্যতে আরও বড় ভাবে মাতৃভাষা দিবস আয়োজন করার প্রতিশ্রুতি দেন এবং সেখানে সকলের সহযোগিতা কামনা করেন । উল্লেখ্য, পার্শ্ববর্তী ভেলিতেও শহীদ মিনার তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর জানা গেছে ।



শেয়ার করুন

পাঠকের মতামত