আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসে বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

লস এঞ্জেলেসে বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর  ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি সৌজন্য : এম হোসেন বাবু

গত ১৬ ফেব্রয়ারি ছিল মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী । গত রবিবার ২২শে ফেব্রয়ারি ২০১৫ এ উপলক্ষে লস এঞ্জেলেসের Lal Mirch Indian Restaurant, 5146 Kanan Road, Agoura Hills এ প্রবাসী বাংলাদেশীদের “ওসমানী সৃতি সংসদ” বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীর ৩১ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করে ।
স্থানীয় সময় দুপুর ২.০০ টায় অনুষ্ঠান শুরু হয়। উক্ত স্মরণ সভা ও দোয়ার অনুষ্ঠানে সকল প্রবাসী গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশেও নানান কর্মসূচীর আয়োজন করা হয়। আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গিতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।
পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করেন জনাব আনোয়ার হোসেন রানা । শুরুতে স্বাগত ভাষণ দেন জনাব নজরুল আলাম । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মালেক । এ অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আলভী আহমেদ, তামারা রাহমান ও তাসমিহা আলম ইংরেজিতে ওসমানীর জীবনী পড়ে শোনায়। এরপর বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানীকে নিয়ে একটি ভিডিও প্রামাণ্য চিত্র দেখানো হয় ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন জনাব নজরুল আলম , জনাব জসিম আশরাফি এবং জনাব আবুল হাসনাত রায়হান । এসময় ওসমানীর জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করা হয় । আলোচনায় অংশ নেন যারাঃ জনাব আহমেদ কবির, জনাব নজরুল ইসলাম কাঞ্চন ,জাকির খান,শামসুদ্দিন মানিক, ড্যানী তৈয়ব, হাবিব আহমেদ টিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান,এম হোসেন বাবু , কাজি মাসরুর হুদা, ডঃ জয়নাল আবেদিন, ডঃ আবুল হাশেম, শিফার চৌধুরী , জিয়া ইসলাম, মাহতাব আহমেদ সহ আরও অনেকে । এম এজি ওসমানীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । দোয়া পরিচালনা করেন জনাব আনোয়ার হোসেন রানা । অনুষ্ঠান শেষে সবাইকে পুনরায় ধন্যবাদ জানান জনাব নজরুল আলাম । উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযোদ্ধে অনন্য অবদানের স্বাক্ষর রাখা ব্যক্তিত্ব বঙ্গবীর জেনারেল এম এজি ওসমানী । তিনি ১৯১৮ সালে তার বাবার কর্মস্থল সিলেটের সুনামগঞ্জে জন্ম গ্রহণ করেন । তার পিতার খানবাহাদুর মফিজুর রহমান। জেনারেল আতাউল গণি ওসমানী ১৯৪০ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে অধিনায়ক নিযুক্ত হন। তিনি চট্রগ্রাম সেনানিবাস প্রতিষ্ঠা করেন ১৯৬৬ সালে তিনি কর্নেল পদ মর্যাদা লাভ করেন। ১৯৭৬ সালে তিনি রাজনৈতিক দল জনতা পার্টি প্রতিষ্ঠা করেন। এম এজি ওসমানী ১৯৭৮ এবং ১৯৮১ সালে পেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারিতে জেনারেল আতাউল গণি ওসমানী ক্যান্সারে আক্রান্ত হয়ে লন্ডনে ইন্তেকাল করেন।
আরো ছবি দেখুনঃ (ছবি সৌজন্য : এম হোসেন বাবু)

শেয়ার করুন

পাঠকের মতামত