আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

উদ্ভোধন হলো বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল

উদ্ভোধন হলো বাংলাদেশ ডে প্যারেড ও ফেস্টিভ্যাল

গত ২৮শে মার্চ ২০১৫ তারিখে লস এঞ্জেলেসে উদ্ভোধন হয়ে গেলো বাফলার বাংলাদেশ ডে প্যারেড 

ও ফেস্টিভ্যাল। বিকাল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে আমেরিকা, বাংলাদেশ 
এবং বাফলার পতাকা তুলে অনুষ্ঠানের উদ্ভোধন হয়। এসময় আমেরিকার পতাকা তোলেন ডিসট্রিক্ট 
কাউন্সিলম্যান ম্যাচ অফ্যরেল, বাংলাদেশের পতাকা তোলেন বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুল 
জেনারেল মিসেস সুলতানা লায়লা হোসাইন এবং বাফলার পতাকা তোলেন বাফলা প্রেসিডেন্ট শিপার 
চৌধুরী ও শাইখ সিরাজ l ফ্ল্যাগ তোলার সময় দুই দেশের জাতীয় সংগীত ও বাফলার সংগীত 
পরিবেশন করা হয়।



কুরআন তেলাওয়াত করা হয় । অন্য ধর্মীয় রীতিতেও প্রার্থনা করা হয় । শান্তির 
প্রতীক পায়রা ও বেলুন উড়ানো হয়। এর পূর্বে বিকাল ৫টা পর্যন্ত নতুন প্রজন্মের শিশু শিল্পীদের চিত্রাংকন 
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ‘তীর হারা এই ঢেঊয়ের সাগর পাড়ি দেব রে’ গানের তালে 
উদ্ভোধনী নাচ পরিবেশন করে “বাংলা মেলা”। তারপর স্বাগত বক্তব্য দেন জনাব মোয়াজ্জেম চৌধুরী, শাইখ সিরাজ, শিপার চৌধুরী । এ সময় অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। সাংস্কৃতিক আয়োজনের শুরুতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন রকম মনোজ্ঞ পরিবেশনা করে । তাদের পরে

সংগীত পরিবেশনা করে আমন্ত্রিত শিল্পী। সংগীত পরিবেশন করেন বিউটি দাস। এ অনুষ্ঠান উপলক্ষে ওখানে বাঙ্গালীদের মিলন মেলা বসে। বসে বিভিন্ন রকম বাহারি পণ্যের স্টল । 
শাড়ী থেকে ঝাল মুড়ি পর্যন্ত বিভিন্ন পণ্য । অনেকে খুব মজা করা ঝাল মুড়ি ও চটপট্টী কিনে খায়। 
বিভিন্ন কাপড়চোপড় বিক্রয় হয় ।  স্টলের প্রথম দিকে ছিল “ঢাকা হোমস” এর স্টল যারা বাড়ি 
ক্রয়ের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। সবার মনে হচ্ছিলো যে তারা বাংলাদেশেই আছে। আজ ২য় দিনে 
অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড। আশা করি সবাই অংশ গ্রহন করবেন ।

শেয়ার করুন

পাঠকের মতামত