আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শিল্পী মামুন রিয়াজীর ১০তম “ONE MAN SHOW 2015”

শিল্পী মামুন রিয়াজীর ১০তম “ONE MAN SHOW 2015”

আগামী ১১ই এপ্রিল ২০১৫ তারিখে শিল্পী, কার্টুনিস্ট, কলামিস্ট ও অভিনেতা মামুন রিয়াজীর 

১০তম একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে নিউ এজ আর্ট গ্যালারী ইউএসএ ক্যালিফোর্নিয়া ভেন্টুরা 
শহরে, শিল্পী মামুন রিয়াজীর এবারের প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ রইবে,৩০ বছরের সংরক্ষিত চিত্র 
এবং বিভিন্ন ধরনের ঘড়ি দ্বারা তার নিজের চিন্তাধারায় সৃষ্ট শিল্পকর্ম। যা দেখলে দর্শকদের দৃষ্টি নন্দিত 
হবে বলে শিল্পী মামুন রিয়াজী আশা প্রকাশ করেছেন। বিষয় বস্তু হিসাবে রয়েছে বাংলাদেশের নৈসর্গিক 
, প্রবাসী জিবনের দেখা প্রাকৃতিক সৌন্দর্য এবং সাম্প্রতিক কালীন বহুল আলোচিত এবং সমালোচিত 
বাস্তব ধর্মী কার্টুন যা পাঠকদের দ্বারা প্রশংসিত হয়েছে। এছাড়াও ধর্মীয় দৃষ্টিকোন থেকে আঁকা 
ইসলামিক ক্যালিওগ্রাফী কে তিনি চিত্র কর্মে তুলে ধরেছেন। শিল্পী মামুন রিয়াজী  তার সম্প্রতি কাজে 
রাইড এ্যাইড লস প্রিভেনসন থেকে দু,বার শ্রেষ্ঠ স্কেচ আর্টিস্ট হিসেবে পুরস্কৃত হন। স্টোরে চুরি 
করে পালিয়ে যাওয়া কাস্টমারদের পোট্ট্রেইট একে পুলিশকে দেওয়া চিত্রগুলো স্থানীয় পুলিশদের 
ভীষণভাবে সাহায্য করেছে ।
তার এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল সুলতানা লাইলা 
হুসেইন । আরও অতিথি থাকছেন বাংলাভাষা আন্দোলনের অন্যতম ভাষা সৈনিক জনাব ডাঃ 
মোহাম্মাদ সিরাজ উল্লাহ, স্বাধীনতার সময় দুর্লভ চিত্র ধারনকরী সাংবাদিক ডঃ উইলিয়াম ডি 
ফ্রেংকাল। উপস্থিত থাকবেন ডঃ রবার্ট হুপার, সানডিয়াগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর । তিনি দীর্ঘদিন 
যাবত বাংলাদেশ থেকে ফিল্ম এবং মিডিয়ার উপর ছাত্র-ছাত্রী এদেশে এনে বিশেষ প্রশিক্ষন দিচ্ছেন। 
ডঃ রইস আকন্দ যিনি দীর্ঘদিন ধরে সরকারী চাকরি করেছেন, তিনিও শিল্পীর প্রদর্শনীতে আসবেন। 
ডঃ নাজমুল উল্লাহ , লস এঞ্জেলেসের প্রবাসীদের জনপ্রিয় বাক্তিত্ত , তিনি বিশেষ অতিথি হিসাবে 
উপস্থিত হবেন। 
এছাড়াও স্থানীয় অক্সনার্ড সিটি মেয়র জনাব টিম ফ্লিন, ভেন্টুরা কাউন্টি সুপারভাইজার জন 
জারোগোজা উপস্থিত হবেন। এই প্রদর্শনীতে অন্যতম আকর্ষণের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার , 
বিটিভি,র সাবেক মহা পরিচালক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের অন্যতম সংগঠক জনাব ম 
হামিদ এবং তার স্ত্রী ও অভিনেত্রী ফাল্গুনী হামিদ। শিল্পী মামুন রিয়াজীর জীবন ভিত্তিক বোস্টন টাইম ম্যাগাজিনের সাংবাদিক টম গ্রিন কর্তৃক চিত্রায়িত 
সল্প চিত্র প্রদর্শিত হবে। এছাড়া শিল্পী মামুন রিয়াজী অভিনিত চলচিত্র ও বিটিভি,র নাটকের স্থির চিত্র 
দেখানো হবে। মাহমুদ রেজার পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি সাজান হয়েছে। এছাড়া ১৯৮৭ এ শিল্পী মামুন রিয়াজীর একক চিত্র প্রদর্শনী ঢাকার সোনারগাঁও হোটেলে প্রদর্শনের 
সময়ের “মাদার তেরেসা”র নিজের হাতে লেখা শুভেচ্ছা বানী প্রদর্শিত হবে । সবাই স্ব-বান্ধবে 
আমন্ত্রিত ।

শেয়ার করুন

পাঠকের মতামত