আপডেট :

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

নেপালে ভুমিকম্পঃ আর্ত মানবতার সেবায় বাফলা’র উদ্যোগ

নেপালে ভুমিকম্পঃ আর্ত মানবতার সেবায় বাফলা’র উদ্যোগ

নেপালে ভয়াবহ ভূমিকম্পে ৬০০০ হাজারের উপরে মানুষ মারা গেছে। মৃতের এ সংখ্যা ১০০০০ ছাড়িয়ে যেতে পারে ।
বর্তমানে দেশটি বিধ্বস্ত অবস্তায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক জায়গায় উদ্ধারকর্মীরা পৌছাতে পারেনি ।
পৌঁছেনি ত্রান, খাবার , পানি, চিকিৎসা  কিছুই । অনেক জায়গায় ত্রানের জন্য সাধারণ জনগন সংঘর্ষে লিপ্ত হয়েছে।গরিব দেশটির চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার ।
এমতাবস্তায় নেপাল আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্যের আনুরোধ করেছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে সাহায্য পাঠানো হচ্ছে নেপালে।

আমাদের মাতৃভূমি বাংলাদেশও এক্ষেত্রে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে চলেছে।
বাংলাদেশ ত্রান সাহায্য ও উদ্ধারকারী দল পাঠিয়েছে ।
সাথে নেপালের ত্রিভুবন বিমান বন্দর ক্ষতি গ্রস্ত হওয়ায় ও স্থান সংকুলান না হওয়ায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর ব্যবহার করতে দিয়েছেবাংলাদেশ
প্রাথমিকভাবে সাহায্য ও সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর
একটি সি১৩০ পরিবহন বিমান রবিবার জরুরি ঔষধ,
তাঁবু, বিস্কুটসহ টিনজাত শুকনা খাবার, পানি ও
কম্বলসমেত দশ টন ত্রাণসামগ্রী নিয়ে নেপাল
পৌছেছে।

সেনাবাহিনীর ছয়টি চিকিত্সা দল
ও বিমান বাহিনীর ক্রুরাও রয়েছেন এ
প্রতিনিধি দলে। নেপালে ত্রাণ পাঠাতে আগ্রহী
অন্য দেশসমূহ চাইলে বাংলাদেশের সৈয়দপুর
বিমানবন্দর ছাড়াও লালমনিরহাটের অব্যবহূত
বিমানবন্দর ব্যবহার করতে পারবে, প্রয়োজনে
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং
তেজগাঁওয়ে পুরাতন (কুর্মিটোলা) বিমানবন্দরও
ব্যবহার করিবার ব্যাপারে সম্মতি দিয়েছেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশী লস এঞ্জেলেস প্রবাসীরা সবসময় দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগময় পরিস্থিতিতে সাহায্যের হাট বাড়িয়ে দিয়েছে।
তাদের সংগঠন বাফলা সব সময় সেবামূলক কাজ করে থাকে ।
'মানুষ মানুষের জন্যে' এই নীতি সামনে রেখেই
বাফলা সর্বদা কাজ করে যাচ্ছে লস এঞ্জেলেস
প্রবাসি বাংলাদেশিদের কল্যানে। বাফলার
নিয়মিত মেডিক্যাল ক্যাম্প ছাড়াও তুলনামুলক
অর্থনৈতিক অস্বচ্ছল প্রবাসি বাংলাদেশিদের
চিকিৎসা, শেষকৃত্যানুষ্ঠানের বা মৃত ব্যাক্তির
মৃতদেহকে দেশে পাঠানর ব্যায়ভার বহন করার মত
নানা মানবিক উদ্যোগ নিয়মিতই নিয়ে থাকছে।
উদাহরন হিসাবে আমরা ক্যান্সারাক্রান্ত আবরার
এর চিকিৎসার কথা অথবা কম্যুনিটি সদস্য ফরিদের আকষ্মিক মৃত্যুতে তার মৃত দেহ দেশে
পাঠানর সমস্ত খরচাদি ছাড়াও তার পরিবারকে
অর্থ সাহায্য দান কিংবা সম্প্রতি কম্যুনিটির
সাংস্কৃতিক ব্যাক্তত্ব সফী হকের
শেষকৃত্যানুষ্ঠানের ব্যায়ভার গ্রহন করার মত
ঘটনা গুলোর কথা বলতে পারি।
বাফলার এইসব কল্যানমুলক কার্যক্রম আজ লস
এঞ্জেলেস ছাড়িয়ে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে
ছড়িয়ে পড়েছে, তাইত দেখতে পাই রানা প্লাজা
ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্থদের যেমন সাহায্য পাঠায়,
বাংলাদেশের শীতার্ত দুস্থ্য মানুষের ভেতরে যেমন
কম্বল বিতরন করে, তেমনই হাইতিতে ভুমিকম্পে
ক্ষতিগ্রস্থদের বা ফিলিপাইনের সামুদ্রিক ঝড়ে
ক্ষতিগ্রস্তদেরও সাহায্য প্রেরনের প্রচেস্টা
অব্যাহত থাকে। পাশাপাশি লস এঞ্জেলেস এর
হোমলেসদের জন্য লস এঞ্জেলেস মিশনে খাদ্য সরবরাহের মাধ্যমে আমেরিকার মেইনস্ট্রীম
কল্যানমুলক কর্মকান্ডেও তাদের সমান অংশগ্রহন থাকে।
বর্তমানে বাফলা’র চ্যারিটি টিম নেপালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে। এজন্য আপনাদের সকলের সাহায্য দরকার ।
যততুকু সহায়তা পাওয়া যাবে তা নেপালে পাঠিয়ে দেয়া হবে। যে যতটুকু পারবেন সাহায্য করবেন।
আপনারা যারা সাহায্য করতে চান, তারা নিম্নোক্ত ঠিকানায় পেএবল চেক বাফলাকে পাঠাতে পারেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ
BUFLA
1133 S. Vermont Ave.
# 20
Los Angeles,CA 90006
এ ব্যাপারে যে কোন কিছু জানতে নিম্নোক্ত আয়োজক ব্যক্তি বর্গের সাথে যোগাযোগ করুণ ।
# ডঃ এমএ হাশেমঃ ২১৩-২০০-০৯৮৪,ইমেইল- hashem_dds@yahoo.com
# খন্দকার আলমঃ ৯০৯-৭৩২-৮৮০০, ইমেইল- alamkhandakar96@yahoo.com
# জসিম আসরাফিঃ ৮১৮-৯৮৭-৭৪৫৪,ইমেইল- ahmed.j@sbcglobal.net
 # শামশুদ্দিন মানিকঃ ৮১৮-৭৪৪-৬২৮৪,ইমেইল- shamsuddinmanik@gmail.com
# ড্যানি তাইয়ীব  ফোনঃ ৮১৮-৬৭৯-০১৩১ ইমেইলঃ dennymnt@yahoo.com

শেয়ার করুন

পাঠকের মতামত