আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৫৪ বিলিয়ন ডলার ঘাটতি থাকায় বাজেট সংকোচনের প্রস্তাব নিউসামের

৫৪ বিলিয়ন ডলার ঘাটতি থাকায় বাজেট সংকোচনের প্রস্তাব নিউসামের

সংগৃহীত ছবি

করোনাভাইরাস সঙ্কট


ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম বৃহস্পতিবার ১৪ বিলিয়ন ডলার বাজেট সংকোচনের প্রস্তাব দিয়েছেন। রাজ্যের রাজস্ব সংগ্রহ করোনার কারণে বাধাগ্রস্ত হওয়ায় ৫৪.৩ বিলিয়ন ডলার বাজেট ঘাটতি দেখা দিয়েছে। লকডাউন ও ঘরে নিরাপদে থাকার নিয়মের কারণে ৪.৭ মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।


নিউসামের প্রস্তাবনায় আরও ছিল অতিরিক্ত কর ধার্য করা, খরচ কমানো, রিজার্ভ ব্যবহার ও অভ্যন্তরীণ অর্থ সংগ্রহ। এছাড়া গভর্নরসহ রাজ্যের সব কর্মচারীর বেতন থেকে শতকরা ১০ টাকা কেটে নেওয়া। ২০৩ বিলিয়ন ডলারের এই ব্যয় পরিকল্পনা গত বছর পাশ হওয়া বাজেটের চেয়ে শতকরা ৫ ভাগ কম। বাজেট কর্তনের  সিদ্ধান্ত তার জন্য দুঃখজনক বলে জানান নিউসাম।   

তবে গভর্নর আরও বলেন, ফেডারেল গভর্নমেন্ট যদি প্রস্তাবিত ১ ট্রিলিয়ন ডলার রাজ্য ও স্থানীয় সরকারগুলোকে সাহায্য করে তাহলে এই বাজেট কর্তন কাটিয়ে উঠা সম্ভব। আগামী জুলাইয়ের ১ তারিখের আগে এই সাহায্য প্রয়োজন হবে। তবে কংগ্রেস এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কি না তা এখনো অনিশ্চিত।

 এর আগে গভর্নর গেভিন নিউসাম ও অরেগন, ওয়াশিংটন, নেভাদা, কলোরাডোর গভর্নররা কংগ্রেসের কাছে সাহায্যের আবেদন করেন। তাদের মতে জনস্বাস্থ্যে বরাদ্দ, শিক্ষক, পুলিশ অফিসার, ফায়ার ফাইটারদের মতো জরুরি সেবায় লোকবল ছাঁটাইয়ের বিষয় রাজ্যগুলোর মোকাবিলা করতে অর্থ অনুদান প্রয়োজন। ইতোমধ্যে মার্চে কংগ্রেস ও প্রেসিডেন্ট ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা মঞ্জুর করেছেন।

বাজেট কর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে পাবলিক স্কুলগুলো। কেভিন গর্ডন বলেন, ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এককভাবে পাবলিক স্কুলগুলোর বাজেটে এত বড় কাটছাঁট হয়নি। স্কুল কর্তৃপক্ষ জানেন না যখন সবকিছু শুরু হবে তখন তারা কী করবেন।

তবে ২ লাখ ৩৩ হাজার কর্মচারীর বেতন কর্তনের ফলে রাজ্যের বেঁচে যাবে ২.৮ বিলিয়ন ডলার। অথচ গত চার মাস আগেও নিউসাম ২২২.২ বিলিয়ন ডলার রাজ্যের ব্যয়ের হিসাব ধারণা করেছিলেন যেখানে নতুন বেশ কিছু কর্মসূচি ছিল। তবে নতুন বাজেট প্রস্তাবনায় সেসব বাদ দেওয়া হয়েছে। 


/এলএ বাংলা টাইমস/এন/এইচ

শেয়ার করুন

পাঠকের মতামত