আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বড় পরিসরে সচল হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্রেতাদের আস্থা ফিরবে কী?

বড় পরিসরে সচল হচ্ছে ক্যালিফোর্নিয়া, ক্রেতাদের আস্থা ফিরবে কী?

সংগৃহীত ছবি



দীর্ঘ কয়েক সপ্তাহ করোনা সতর্কতায় ক্যালিফোর্নিয়ায় লকডাউন চললেও ধীরে ধীরে তা বড় পরিসরে শিথিল হওয়া শুরু হয়েছে। গভর্নর গেভিন নিউসাম ব্যবসা-বাণিজ্য সচলের শর্ত সহজ করলে কাউন্টিগুলো রেস্টুরেন্ট, শপিংমল খুলে দিতে শুরু করে। তবে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে করোনাভীতি পিছনে ফেলে সাধারণ মানুষ দোকানগুলোতে ফিরবে কি না!

গ্রাহকরা নিজেদের কতটুকু নিরাপদ মনে করছে তা সময় গড়ালেই বুঝা যাবে। তবে আপাতত প্রথম দিনে যেসব এলাকায় রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়, সেখানে ক্রেতাদের আনাগোনা খুব বেশি চোখে পড়েনি। দোকান মালিকরাও স্বীকার করে নিচ্ছেন মানুষের আস্থা ফিরতে সময় লাগবে।

বে এরিয়ায় নাপা কাউন্টিতে বুধবার প্রথম রেস্টুরেন্টে ডাইনিং চালু করা হয়। তবে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম। রেস্টুরেন্ট মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন খুব শিগগিরই হয়তো মানুষ রেস্টুরেন্টগুলোতে ভিড়বে না। তাদের মনে এখনো ভীতি রয়ে গেছে।

মাউরো পানদো নামের এক রেস্টুরেন্ট মালিক বলেন, কমিউনিটিতে আমাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। সবকিছুতে প্রাণ ফিরে পেতে সময় লাগবে। 

ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে রেস্টুরেন্টগুলো থেকে চেয়ার-টেবিল খালি করা হচ্ছে।  ব্যবহার করা হচ্ছে পেপার ন্যাপকিন ও পেপার মেন্যু। খাবার পরিবেশনে দায়িত্বরত জোহানা হিল নামের একজন জানান, দায়িত্বপালন করতে গিয়ে তিনি কিছুটা বিচলিত।

ইয়োবা ও সাটার কাউন্টিও বড় পরিসরে ব্যবসা ও সেইসঙ্গে ডাইনিং চালুর অনুমতি দিয়েছে। ইয়োবা সিটি মেয়র শন হ্যারিস জানিয়েছেন তিনি লিন্ডা সোডা বারে গিয়ে সকালের নাস্তা সেরেছেন। এ সময় তার দশ বছরের ছেলেও সাথে  ছিল। তারা মাস্ক পরেছিলেন এবং খাবার আগেও পরে হাত ধুয়েছেন। নাস্তার আইটেমে ছিল স্প্যানিশ অমলেট ও ফ্রেঞ্চ টোস্ট।

ক্যালিফোর্নিয়ার ৫৮টি কাউন্টির অধিকাংশই ইতোমধ্যে দ্বিতীয় ধাপের ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য আবেদন করেছে। বড় বড় কিছু কাউন্টি যেমন অরেঞ্জ ও সান দিয়াগো কাউন্টি এই পদক্ষেপ নিবে কিছু দিনের মধ্যেই।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ




শেয়ার করুন

পাঠকের মতামত