আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি রিপাবলিকানরা দেখছে নির্বাচনের ইস্যু হিসেবে

ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি রিপাবলিকানরা দেখছে নির্বাচনের ইস্যু হিসেবে

সংগৃহীত ছবি



করোনা পরিস্থিতিতে নানা বিষয়ে দ্বিধাবিভক্ত রাজনৈতিক অঙ্গন। অর্থনীতি স্বাভাবিক করতে যেমন ব্যবসা-বাণিজ্য সচল করা প্রয়োজন। তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়-দায়িত্ব অনেকটাই বর্তায় ক্যালিফোর্নিয়ান গভর্নর গেভিন নিউসামের নীতি নির্ধারণী সিদ্ধান্তের ওপর। এদিকে ক্যালিফোর্নিয়ার রিপাবলিকানরা রাজ্য সচলের বিষয়টি দেখছেন রাজনৈতিক ইস্যু হিসেবে।

অরেঞ্জ কাউন্টিতে নভেম্বরে মিশন ভিজেও কাউন্সিলম্যান গ্রেগ রাথস লড়বেন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ কেটি পোর্টারের বিরুদ্ধে। কাউন্টির বিচ বন্ধে নিউসামের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে মামলা করেছিলেন।
গ্রেগ রাথস বলেন, অরেঞ্জ কাউন্টি এরচেয়ে বেশি কিছু দাবি করে।

এছাড়া সেন্ট্রাল ভ্যালিতে কাউন্সিলম্যান টেড হোজ ' ট্রাস্ট দ্য ভ্যালি' নামে ক্যাম্পেইন শুরু করেন। গেভিন নিউসামের কাছে তার চাওয়া কাউন্টি যেন নিজ নিরপত্তা নিয়ে সিদ্ধান্ত নিজেই নিতে পারে।

তিনি বলেন, সেন্ট্রাল ভ্যালির শহরগুলো লস এঞ্জেলেস, সান দিয়াগো ও সান ফ্রান্সিসকো থেকে ভিন্ন। তাদের জন্য নেওয়া সিদ্ধান্তগুলো এখানের বাসিন্দাদের জন্য যথাযথ নাও হতে পারে।

লাগুনা বিচে ডেমোক্রেটিক হারলি রাউডার বিরুদ্ধে লড়ছেন মিশেল স্টিল।নিউসামের ধাপে ধাপে অর্থনীতি ধীরগতিতে চালুর সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। তার মতে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান থেকে কর্মচারী ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন।

যেখানে আশঙ্কা করা হচ্ছে রাজ্যে দ্রুত সবকিছুই স্বাভাবিক করে দিলে দ্বিতীয় দফায় আবার ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তবে সেখানে রিপাবলিকানরা ভোটারদের বেকারত্ব ও অর্থনৈতিক শঙ্কার কথা জানাচ্ছেন।

ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের মতামত যেন প্রেসিডেন্ট ট্রাম্পের কথারই প্রতিধ্বনি। ট্রাম্প করোনার বিরুদ্ধে জয় দাবি করে ইতোমধ্যেই রাজ্যগুলো বড় পরিসরে অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালুর নির্দেশ দিয়েছেন। তবে ডেমোক্র্যাটরা ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ও ট্রাম্প অজনপ্রিয়। তাই রিপাবলিকানরা করোনা পরিস্থিতিকে রাজ্যটিতে রাজনৈতিক ইস্যু করতে চাইছেন।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ



শেয়ার করুন

পাঠকের মতামত