আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল মুরের পদত্যাগ দাবি

লস এঞ্জেলেস পুলিশ প্রধান মাইকেল মুরের পদত্যাগ দাবি

ছবিঃ এলএ বাংলা টাইমস


উসকানিমূলক কথা ও আন্দোলন দমনে লস এঞ্জেলেস পুলিশকে ব্যবহারের কৌশল নিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন এলএপিডি প্রধান মাইকেল মুর। অভিযোগ রয়েছে শান্তিপূর্ণ আন্দোলনে বিপুল-সংখ্যক পুলিশ ব্যবহার করেছেন মাইকেল। এছাড়া অনেক শান্তিপূর্ণ আন্দোলনকারীকে গ্রেফতার ও বিতর্কিত ফোম বুলেট ব্যবহার করা হয়েছে।

সিটি হলে উসকানিমূলক কথা বলে নিন্দার মুখে পড়েছিলেন মাইকেল। তিনি ইঙ্গিত করে বলেন, ওসব লুণ্ঠনকারী ফ্লয়েডের মৃত্যুর জন্য দায়ী। যদিও পরবর্তীতে ক্ষমা চেয়ে বক্তব্য পরিবর্তন করেছিলেন তিনি। তবে যা ক্ষতি হবার তা হয়েই গেছে।

এরপর এলএপিডি প্রধানের পদ থেকে তার অব্যাহতির দাবি উঠতে থাকে। যদিও মেয়র গ্যারসেটি ও অন্যান্যরা মুরকে সমর্থন করে গেছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত পিটিশনে ৪২ হাজারের বেশি  মানুষ সমর্থন জানিয়েছেন যাতে মুর পদত্যাগ করেন।

গত সপ্তাহে ফেয়ার‌ফ্যাক্স ডিস্ট্রিক্টে পরিস্থিতির অবনতি হলে মুর অফিসারদের নির্দেশ দেন যাতে ব্যাটন দিয়ে আঘাত করে আন্দোলন থামানো হয়। মেয়র গ্যারসেটি বলেন তিনি এলএপিডিকে নির্দেশনা দিয়েছেন যাতে ফোম বুলেট ও ব্যাটনের ব্যবহার একেবারেই কমিয়ে আনা হয়। সম্ভব হলে না ব্যবহার করার জন্য।

যদিও মুর ফ্লয়েডের মৃত্যুর পর বলেছিলেন, আমরা বেদনা দেখতে পাই। কষ্ট ও যন্ত্রণাকে স্বীকার করে নিই। সেই অতীত থেকে কালোদের ওপর বৈষম্য বিরাজ করছে বলে জানান মুর। তবে সোমবার তিনি লুণ্ঠনকারীদের ওপর রাগ ঝেড়ে বলেন, গত রাতে আমরা আন্দোলন দেখিনি। দেখেছি অপরাধ। জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য ওই অফিসাররা যেমন দায়ী। তারাও তেমনই দায়ী। এরপরই তার ওপর মানুষের ক্ষোভ প্রকাশ পায়।


এলএ/বাংলা টাইমস/এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত