আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

এবার বন্ধ হল পুলিশের হাঁটু দিয়ে গলা চেপে ধরা

এবার বন্ধ হল পুলিশের হাঁটু দিয়ে গলা চেপে ধরা

এলএ বাংলা টাইমস


পুলিশ বিভাগে বেশ কিছু তাৎক্ষণিক সংস্কারের পক্ষে মত দিয়েছে মিনিয়াপলিস সিটি কাউন্সিল। এসব সংস্কারের মধ্যে রয়েছে, পুলিশ কর্তৃক হাঁটু দিয়ে কারও গলা চেপে ধরা। ক্ষমতার অপব্যবহার হিসেবে যখন-তখন হস্তক্ষেপের বিষয়টিও নিষিদ্ধ করা হবে। শুক্রবার এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তগুলো পাস হয়েছে। তবে জানা গেছে, এগুলো কার্যকর হতে একজন বিচারকের অনুমোদন প্রয়োজন হবে। 


২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে টানা কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে কাউন্সিল ভোটের পর এক বিবৃতিতে বলেন, জর্জ ফ্লয়েডের স্মরণসভায় তার মৃত্যুর জন্য জড়িত কর্মকর্তাদের জবাবদিহির মধ্যেই ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। কিন্তু এটিই যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন নির্বাচিত নেতাদের জবাবদিহি থেকে শুরু করে বিস্তৃত কাঠামোগত সংস্কার।

পুলিশের নথি বিশ্লেষণ করে জানা যায়, ২০১৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৪৪ বার মানুষের গলা চেপে ধরে অজ্ঞান করা হয়েছে। অনেক পুলিশ বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, এই সংখ্যা সাধারণত আরও বেশি হবে। মিনেসোটার মানবাধিকার বিভাগ হত্যার ঘটনায় সিভিল রাইটস তদন্তের নির্দেশ দিয়েছে। মেয়র জানান, নতুন আইনের ফলে জবাবদিহি নিশ্চিত হবে। কাউন্সিল সভাপতি লিসা বেন্ডার বলেন, সারা বিশ্বের নজর মিনিয়াপলিসে। জর্জ ফ্লয়েড হত্যার দুঃখজনক ঘটনার পর আমরা উঠে দাঁড়াতে প্রস্তুত।

পাস হওয়া সংস্কার প্রস্তাবে আরও রয়েছে, জমায়েত নিয়ন্ত্রণ করতে টিয়ার গ্যাসসহ অস্ত্র ব্যবহারের জন্য মিনিয়াপলিস পুলিশ প্রধানের অনুমতি নিতে হবে। অবশ্যই পুলিশ বিভাগকে সময়ে সময়ে শৃঙ্খলা-বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

এলএ বাংলা টাইমস/এমবি

শেয়ার করুন

পাঠকের মতামত