আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

‘ড্রিমার’ অভিবাসীদের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের বিরুদ্ধে রায় দিল সুপ্রিমকোর্ট

‘ড্রিমার’ অভিবাসীদের ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্পের বিরুদ্ধে রায় দিল সুপ্রিমকোর্ট

ছবিঃ এলএ বাংলা টাইমস


মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট বৃহস্পতিবার অবৈধ অভিবাসীদের বিষয়ে একগুচ্ছ মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে রায় দিয়েছেন। বিচারকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ) নামের যে কর্মসূচি বাতিল করেছেন তা ফেডারেল আইন পরিপন্থী।


প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অভিবাসীদের সামাজিক সুরক্ষায় ‘ড্রিমার কর্মসূচি’ পরিচালনায় অর্থ বরাদ্দ করেছিলেন। এই প্রকল্পের আওতায় শৈশবে বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসীদের কাজের অনুমতি দেয় ওবামা প্রশাসন। তবে এই প্রকল্পটি সমাপ্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর ফলে বিতাড়িত হওয়ার হুমকিতে পড়েন ওই সব অভিবাসী ড্রিমাররা।

চিফ জাস্টিস জন রবার্টস ও অন্য চার বিচারক এই সিদ্ধান্তে আসেন। আদেশে সংখ্যাগরিষ্ঠতা হয় ৫-৪ ভোটে। প্রধান বিচারক প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে বিধিবহির্ভূত ও খামখেয়ালি বলে উল্লেখ করেন। ২০১৭ সালে ট্রাম্প যখন এই সেবাটি বন্ধ ঘোষণা করেন তখন ৭ লাখ তরুণ সুবিধা পাচ্ছিলেন।

 এই আদেশের ফলে হাজার হাজার অভিবাসী তরুণ যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়া থেকে আইনি নিরাপত্তা পেল। তারা কাজের সুবিধা পাবেন। বিচারক রবার্টস বলেন, ডিএসিএ কী ধরনের পলিসি সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিচ্ছি না। তবে সুবিধাগ্রহণকারীদের সমস্যা বুঝতে প্রশাসন সক্ষম হয়নি।

যদিও প্রকল্পটি বিলোপে হোয়াইট হাউজ আবারও চেষ্টা নিতে পারে। তবে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানা যায়নি। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প ডিএসিএ বাতিলের প্রতিজ্ঞা করেছিলেন। নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্র্যাট জো বাইডেন। এমন একটা আঘাত আসবে তা হয়তো ট্রাম্পও নিজেও ভাবতে পারেননি।


এলএ/বাংলা টাইমস/এনএইচ




শেয়ার করুন

পাঠকের মতামত