আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাড়ছে করোনা সংক্রমণ, ঘরে থাকার পরামর্শ মেয়র গ্যারসেটির

বাড়ছে করোনা সংক্রমণ, ঘরে থাকার পরামর্শ মেয়র গ্যারসেটির

ছবিঃ এলএ বাংলা টাইমস


লস এঞ্জেলেস শহর ও ক্যালিফোর্নিয়া রাজ্যে করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়েছে। এমন পরিস্থিতিতে লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। শহরে প্রতি চার শ জনের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। 


সোমবার কাউন্টি হেলথ অফিশিয়ালরা জানিয়েছেন, কী করে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনাভাইরাস ছড়াচ্ছে। এই সংখ্যাটা সঠিক হতে পারে দুই শ থেকে সাত শ জনের মধ্যে। নতুন করে আক্রান্তদের মধ্যে তরুণদের সংখ্যা বেশি। মোট শনাক্তের শতকরা ৪০ ভাগের বয়স ১৮ থেকে ৪০। একমাস আগে এই সংখ্যা ছিল ৩৩ শতাংশ।   

এরিক গ্যারসেটি বলেন, পরীক্ষা চালিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে। এছাড়া সব বয়সের মানুষরা দায়িত্ব মাথায় রেখে প্রতিদিন চলাফেরা করেন তা নিশ্চিত করতে হবে। সিস্টেমকে সম্মান দেখাতে হবে।

মেয়র জানান সবাইকে এখনো পরামর্শ দেওয়া হচ্ছে যাতে জনসমাগম পরিহার করা, হাত ধৌত করা ও মাস্ক পরা হয়। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রাখতে হবে। 

ব্যবসা চালুর পর ক্যালিফোর্নিয়ায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাজ্য কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার ৭ হাজার ১৯৪ জন রোগী নতুন করে শনাক্ত হন। এর আগে সোমবারও নতুন করোনা রোগীর রেকর্ড হয়েছিল।

লস এঞ্জেলেস কাউন্টিতেও চলতি সপ্তাহে আশঙ্কাজনক হারে করোনা শনাক্তের হার বেড়েছে। শনাক্তের সংখ্যা ছাড়াচ্ছে ৮৯ হাজার ৫০০। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৭১ জন। এছাড়া মৃতের সংখ্যা ৩ হাজার ২০৫ জন ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৬২ হাজার ৭০৮ জন। আর মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৮৮ জন।

এলএ/বাংলা টাইমস/এন/এইচ


শেয়ার করুন

পাঠকের মতামত