আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাট গেলেই আইসোলেশনে

নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাট গেলেই আইসোলেশনে

এলএ বাংলা টাইমস


যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে এখন ভাইরাসের প্রাদুর্ভাব বেশি, সেসব অঙ্গরাজ্য থেকে নিউইয়র্ক, নিউজার্সি ও কানেটিকাট অঙ্গরাজ্যে এলে ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে। ওই তিন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোয়ারেন্টিন বাধ্যতামূলক। কেউ নিয়ম না মানলে তাকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। গতকাল বুধবার এই নির্দেশ জারি করা হয়। 



নিউজার্সির গভর্নর ফিল মারফি বলেন, এই তিনটি অঙ্গরাজ্যের মানুষ ‘নরক’ উতরে এসেছে। তারা ভাইরাসের ‘আরেক দফা’ সংক্রমণ চায় না। যুক্তরাষ্ট্রে কয়েক দিন ধরে আবার সংক্রমণের হার বাড়ছে। দক্ষিণ ও পশ্চিমের কয়েকটি রাজ্য রেকর্ডসংখ্যক সংক্রমণের খবর পাওয়া গেছে। ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকেরা আশঙ্কা করছেন, অক্টোবরের মধ্যে করোনায় নতুন করে ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হতে পারে। যদি ৯৫ শতাংশ নাগরিক মাস্ক ব্যবহার করে, তবে এই মৃত্যুর হার কিছুটা কম হতে পারে। তা ১ লাখ ৪৬ হাজারের মতো।



যুক্তরাষ্ট্রের প্রায় ২৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার মানুষ মারা গেছে, যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মহামারি রোধে আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। গত মঙ্গলবার আইনপ্রণেতাদের উদ্দেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি এস ফাউসি বলেন, কিছু অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। তিনি নাগরিকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন। তিনি বলেন, পরিকল্পনা এ হচ্ছে, ভিড়ের মধ্যে যাবেন না। পরিকল্পনা বি, ভিড়ের মধ্যে গেলে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করে নিন।



নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুওমো সাংবাদিকদের বলেন, বর্তমানে সংক্রমণ বেশি আলাবামা, আরকানসাস, অ্যারিজোনা, ফ্লোরিডা, উত্তর ক্যারোলা ইনা, দক্ষিণ ক্যারোলাইনা, টেক্সাস, ওয়াশিংটন ও ইউটায়। এই অঙ্গরাজ্য থেকে মানুষদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। কেই এই নিয়ম ভঙ্গ করলে তাকে ১ হাজার ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে।



নিউইয়র্কের মতো নিউজার্সির গর্ভনরও এতে সায় দিয়েছেন। ফিল মারফি বলেন, এখন আমাদের যা করা দরকার, তা হলো আমাদের লোকজনকে ভাইরাসের আরেক দফা তরঙ্গ থেকে রক্ষা করা। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত