আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনা টেস্ট ও সুরক্ষা মানদণ্ড বৃদ্ধির দাবি ডিজনিল্যান্ড কর্মীদের

করোনা টেস্ট ও সুরক্ষা মানদণ্ড বৃদ্ধির দাবি ডিজনিল্যান্ড কর্মীদের

এলএ বাংলা টাইমস



প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে অন্য সব কিছুর ন্যায় ডিজলিন্যান্ডও চার মাস ধরে বন্ধ রয়েছে। তবে ডিজনি কর্তৃপক্ষ পুনরায় ডিজনিল্যান্ড ও ক্যালিফোর্নিয়া এডভেঞ্চার খোলার কথা ভাবছেন। এজন্য ডিজনিল্যান্ডের কর্মচারীদের একটি প্রতিনিধিদল করোনাভাইরাস টেস্টিং ও সুরক্ষা মানদণ্ড বৃদ্ধির দাবি করেছেন। তারা একটি কেরাভেনের মাধ্যমে এই দাবিগুলো তুলেন।

এনহিমের ডিজনি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি দল দাবিগুলো করেন।সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কেটালা এভিনিউ ও ডিজনিল্যান্ড ড্রাইভে রিসোর্ট লেভার ইউনিয়ন কোয়ালিশন এই কেরাভান পরিচালনা করবে। 

ডিজনি কর্তৃপক্ষ ১৭ জুলাই এনাহাইম পার্ক খোলার কথা বলেও পরবর্তীকালে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে। 

কোয়ালিশন থেকে দাবি করা হয়েছে, রুটিন টেস্টের পাশাপাশি আরও অধিক কর্মচারী, পরিষ্কার পরিচ্ছন্নতা, রুমে নিয়মিত স্প্রে এবং স্বাস্থ্য নির্দেশনাগুলোর যথাযথ বাস্তবায়নের নিশ্চয়তা।    

এক বক্তব্যে ইউনিয়ন নেতারা বলেন, যদিও রিসোর্ট লেবার ইউনিয়ন কোয়ালিশন ও ডিজনি কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। টেস্টিং এর বিষয়ে এখনও তারা (ডিজনি) একমত হয়নি। 

তবে সপ্তাহের শুরুতে ডিজনি কর্তৃপক্ষ বলেছিলেন, ইউনিয়নের সাথে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে।

করোনাভাইরাসের কারণে চার মাস ধরে ডিজনিল্যান্ড বন্ধ রয়েছে। ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ বলছিলো ১৭ জুলাই ডিজনিল্যান্ড ও ক্যালিফোর্নিয়া এডভাঞ্চার খোলা হবে। কিন্তু স্টেট থেকে পার্ক খোলার বিষয়ে কোনো নির্দেশনা না দেওয়ায় তা স্থগিত করা হয়। ১৪ জুলাইয়ের পর বলা যাবে,পুনরায় কখন ডিজনিল্যান্ড খোলা হবে।  

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত