আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এবার ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এলএ বাংলা টাইমস


এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। ট্রাম্পসহ বাগদাদে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যায় পরিচালিত ড্রোন হামলায় জড়িত উল্লেখ করে আরও কয়েকজনকে আটকের জন্য তেহরানের পক্ষ ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা’র প্রতিবেদনে এমন খবর জানানো হয়। ইরানের প্রসিকিউটর আলি আল কাসিম বলেন, ৩ জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি যে হামলায় নিহত হয়েছিল। সেই হামলার জন্য ট্রাম্প ও অপর ৩০ জনকে দায়ী মনে করে ইরান।

আল কাসিম ট্রাম্প ছাড়া অন্য কারও পরিচয় জানাননি। তবে বলেন, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাবে।  

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ আলকাসিমেরকে উদ্ধৃত করে আরও জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে ট্রাম্পসহ অন্যদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির অনুরোধ করা হয়েছে। এটিই ইন্টারপোলের গ্রেফতার করার জন্য সর্বোচ্চ অনুরোধ। এই রেড নোটিশের ফলে কোনও দেশকে সন্দেহভাজনকে গ্রেফতার বা প্রত্যর্পণে বাধ্য করতে পারে না। তবে চাইলে সরকার সন্দেহভাজনের ভ্রমণ সীমিত করতে পারে। 

অনুরোধ পাওয়ার পর ইন্টারপোল কমিটি বৈঠকে বসে এবং আলোচনা করে তথ্যটি সদস্য রাষ্ট্রকে জানানো হবে কিনা। রেড নোটিশ প্রকাশ করার বাধ্যবাধকতা নেই সংস্থাটির। তবে কিছু কিছু রেড নোটিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই বিষয়ে ফ্রান্সের লিওনভিত্তিক ইন্টারপোলের কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

আল জাজিরার খবরে বলা হয়, ইরানের অনুরোধে ইন্টারপোলের রেড নোটিশ জারির করার সম্ভাবনা খুব কম। কারণ সংস্থাটির নির্দেশিকায় রাজনৈতিক প্রকৃতির কোনও হস্তক্ষেপ বা কর্মকাণ্ডে ইন্টারপোল জড়িত হতে পারবে না। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জানুয়ারিতে মার্কিন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। 

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ 

শেয়ার করুন

পাঠকের মতামত