আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা সংক্রমণ বৃদ্ধিতে বারের পর বন্ধ হচ্ছে সমুদ্র সৈকতও

করোনা সংক্রমণ বৃদ্ধিতে বারের পর বন্ধ হচ্ছে সমুদ্র সৈকতও

এলএ বাংলা টাইমস



প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের হার দ্রুত বৃদ্ধির কারণে আগামী চার জুলাই থেকে লস এঞ্জেলেসের সব সমুদ্র সৈকত বন্ধ করা হচ্ছে এবং এ দিন থেকে পর্যটকদেরও সমুদ্র সৈকতে ভ্রমণে নিষেধ করা হয়েছে। এর আগে একই কারণে কাউন্টির সমস্ত বার বন্ধ করা হয়েছে।

‘শুক্রবার রাত বারোটা থেকে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির সমস্ত বিচ, পিয়ার্স, পার্কিং লট, বিচ বাইক পাথ এবং বিচের প্রবেশ পথ বন্ধ থাকবে। জন সমাগম রোধে আতশবাজি ফাটানোও সীমিত রাখা হবে বলে’ জানিয়েছেন কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।   


শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, প্যাসিফিক কোস্ট হাইওয়েতে গাড়ি পার্কিং বন্ধ রাখতে রাখতে তারা কাজ করবে। কিন্তু ডেপুটিরা পর্যটকদের বিচে প্রবেশ ও সামজিক দূরত্ব মেনে চলতে বাধ্য করবে না। ডেপুটি অনিডা নেভারো সুয়ারেজ বলেন, ‘মহামারি শুরু থেকে আমরা যেভাবে কাজ করে আসছি, মানুষদের শিখিয়ে ঐচ্ছিকভাবে এই গুলো মেনে চলতে বলবো।’

এই নির্দেশনা অমান্য করে সমুদ্র সৈকতে প্রবেশ করলে এক হাজার ডলার পর্যন্ত জরিমানা প্রদান করতে হবে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা শেরিফ ডিপার্টমেন্টের লস্ট হিল স্টেশন।   

সোমবার লস এঞ্জেলেস ২,৯০৩ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা করোনা ভাইরাস মহামাহির শুরু হবার পর থেকে কাউন্টিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২২ জন। এই নিয়ে কাউন্টিতে ১০০,৭৭২ জন আক্রান্ত এবং মারা যান ৩,৩২৬  জন।  জেনিস হান বলেন, আজকে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ছুটির দিনে জন সমাগমের ঝুঁকি আমরা নিতে পারবো না।  

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত