আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের দাবি পরিবারের

গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের দাবি পরিবারের

এলএ বাংলা টাইমস



আন্দ্রে গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন তার পরিবার। গুয়ারডাডুকে শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি গুলি করে হত্যা করে। এই হত্যার ন্যায় বিচার দাবি করে আসছেন তার পরিবার। মঙ্গলবার সকালে তারা একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।   


লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট গুয়ারডাডুর পোস্টমর্টেম রিপোর্টের ওপর ‘সিকিউরটি হোল্ড’ আরোপ করেছে। এইজন্য এই হত্যাকান্ডের প্রায় দু সপ্তাহ পার হতে চললেও পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করেননি চিকিৎসকরা।  

গুয়ারডাডু হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি করে আসছে তার পরিবার। ন্যায় বিচার নিশ্চিত করতে কাউন্টি সুপারভাইজাররাও একই দাবি করেছেন। এই ঘটনার জের ধরে পুলিশি নির্যাতন ও নিষ্ঠুরতার বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসছে  পুরো কাউন্টি। 

কিন্তু শেরিফ এলেক্স ভিলুনিইভা স্বাধীন তদন্তের পক্ষে মত দেননি। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। আমাদের সংস্থার তদন্তকারীরা অভিজ্ঞ। যাদের মতো অভিজ্ঞ সারা দেশে আর নেই।’ যদিও জেলেরেল ইন্সপেক্টর কার্যালয় থেকে বার বার অভিযোগ করা হচ্ছে  তারা (শেরিফ) তদন্ত মনিটর করার মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করছে না।

আঠারো বছর বয়সী আন্দ্রে গুয়ারডাডু লাতিন আমেরিকান বংশদ্ভূত আমেরিকান নাগরিক। পেশায় ছিলেন সিকিউরিটি গার্ড। তাকে শেরিফ ডিপার্টমেন্টের একজন ডেপুটি ছয়টি গুলি করে হত্যা করে। শেরিফ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, গুয়ারডাডুর সঙ্গে অবৈধ অস্ত্র ছিলো এবং ডেপুটিদের দেখে সে পালিয়ে যাবার চেষ্টা করে। তবে এখন পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে ডেপুটিরা তাকে গুলি করে হত্যা করে।  

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত