আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনার মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ফের বৃদ্ধি পেলো গ্যাস-ট্যাক্স

করোনার মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ফের বৃদ্ধি পেলো গ্যাস-ট্যাক্স

এলএ বাংলা টাইমস



প্রাণঘাতী করোনা মহামারিতে সমগ্র অর্থনীতির চাকা থেমে গেছে। লক্ষ লক্ষ মানুষ চাকরীহীন। কিন্তু এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় বৃদ্ধি করা হলো গ্যাস ট্যাক্স। বুধবার নতুন করে গ্যাসের ট্যাক্স বাড়ানোর কারণে প্রতি গ্যালনে ৫০.৫ সেন্ট ট্যাক্স প্রদান করতে হবে। 

স্টেটে প্রতি গ্যালন গ্যাসে ৩.২ সেন্ট আবগারি ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রতি গ্যালনে গ্যাস ট্যাক্স পরবে ৫০.৫ সেন্ট। ফেডারেল ও অন্যান্য ট্যাক্সসহ মোটরিস্টদের দিতে হবে ৭৯ সেন্ট যা সমগ্র দেশের মধ্যে সর্বোচ্চ। জাতীয় পর্যায়ে প্রতি গ্যালনে ট্যাক্স ২৫ সেন্ট। সর্বশেষ বৃদ্ধির পর ক্যালিফোর্নিয়া জাতীয় পর্যায়ের দ্বিগুণ ট্যাক্স প্রদান করছে।  

২০১৭ সালের পর থেকে প্রতি বছরই স্টেটের গ্যাসের ওপর আবগারি ট্যাক্স বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে ১২ সেন্ট, ২০১৯ সালে ৫.৬ সেন্ট বৃদ্ধি পেয়েছিলো। ‘গ্যাসবাডি ডড কম’ ওয়েবসাইডে এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘গ্যাস ট্যাক্স বৃদ্ধি বিরল নয়। করোনাভাইরাসের কারণে এটা একটু ভিন্ন মনে হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সময়ে গ্যাস ট্যাক্স বৃদ্ধি নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন বিশেষ করে ক্যালিফোর্নিয়ায়।’  

ধারণা করা হচ্ছে বার্ষিক পাঁচ বিলিয়নের ওপরে কর আদায় বৃদ্ধি পাবে। যা পরিবহণ খাতে ব্যয় করা হবে। বিশেষ করে রাস্তা ব্যবস্থাপনা ও মেরামতে। এইদিকে যানবাহন রেজিস্ট্রেশনেও ১০০ ডলার ফি ধার্য করা হয়েছে। 

এছাড়া এক জুলাই থেকে আরও চারটি স্টেটের গ্যাস ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এগুলো হলো- ইলিনয়, নেবরাস্কা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়া। 

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত