আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লাল-কমলা-হলুদ-সবুজ অঞ্চলে ভাগ হচ্ছে লস এঞ্জেলেস

লাল-কমলা-হলুদ-সবুজ অঞ্চলে ভাগ হচ্ছে লস এঞ্জেলেস

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাসের সংক্রমণের ওপর ভিত্তি করে লস এঞ্জেলেস কাউন্টিকে লাল, কমলা, হলুদ ও সবুজ অঞ্চলে ভাগ করা হবে বলে জানিয়েছেন মেয়র এরিক গারসিটি। তিনি বলেন, সংক্রমণের শুরু থেকে তথ্য উপাত্তের ওপর  ভিত্তি করে সুস্পষ্ট সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং তা প্রকাশ করা হবে। এই কালার ইন্ডিকেটর বিভিন্ন স্থানের ঝুঁকির মাত্রা নির্দেশ করবে ও বাসিন্দাদের পথনির্দেশে সহযোগিতা করেছে। 

মেয়র বলেন, ‘যেখানে লাল (রেড) প্রতীক থাকবে সেখানে সকল নাগরিক অত্যাবশ্যকীয় প্রয়োজন ব্যতীত ঘরে অবস্থান করতে হবে এবং অত্র অঞ্চলে ধারণা করতে হবে আপনিসহ আপনার প্রতিবেশীরা সকলেই আক্রান্ত।’‘কমলা (ওরেঞ্জ) প্রতীকে সংক্রমণের তীব্র ঝুঁকি রয়েছে বলে বিবেচিত হবে, সকলেই ঘরে অবস্থান করতে হবে অত্যাবশ্যকীয় প্রয়োজন ব্যতীত।‘হলুদ (ইয়োলো) প্রতীকে নিদের্শ করবে কভিড-১৯ সংক্রমণ কমতির দিকে কিন্তু সকলকেই সাবধানে চলাচল করতে হবে। ‘সবুজ (গ্রিন) প্রতীকে নির্দেশ করবে করোনা ভাইরাসকে প্রতিহত করা প্রায় সম্ভব হয়েছে কিন্তু নাগরিকদের সতর্ক ভাবে চলাফেরা করতে হবে।’

মেয়র গারসিটি ‘ভলান্টিয়ার এলএ’ নামে একটি প্রোগ্রাম ঘোষণা করেছেন যা এই মহামারির সময়ে নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান করবে। বিশেষ করে কাউন্টির বাসিন্দাদের নতুন নিয়ম-কানুন জানানো এবং প্রয়োজনীয় সেবা পৌঁছে দিবে।

বুধবার স্টেট গভর্নর গেভিন নিউসাম লস এঞ্জেলেস কাউন্টিসহ ১৮ টি কাউন্টিতে তিন সপ্তাহের জন্য পার্ক, হোটেল, চিড়িয়াখানা,  সিনেমাকে ঘরোয়া পরিবেশে কাজ চালানোর জন্য বলার পরই মেয়র এই ব্রিফিং করেন।

কাউন্টিতে নতুন আর ২,০০২ জন করোনা সংক্রমিত হয়েছেন এবং মারা যান ৩৫ জন। এই নিয়ে কাউন্টিতে  মোট ১,০৫,৫০৭ জন সংক্রামিত এবং ৩৪০২ জন মারা গিয়েছেন। শহরের মানুষ, দেশ ও দেশের অর্থনীতিকে বাচাঁতে ঐতিহ্যবাহী জুলাইয়ের চার তারিখের অনুষ্ঠান বাতিল করারও তিনি আহ্বান জানান।

এলএ বাংলা টাইমস/এ/আই

শেয়ার করুন

পাঠকের মতামত