আপডেট :

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

সান্তা ক্লরিডায় ভয়াবহ দাবানলে পুড়ছে ১১০০ একর

সান্তা ক্লরিডায় ভয়াবহ দাবানলে পুড়ছে ১১০০ একর

এলএ বাংলা টাইমস



সান্তা ক্লরিডায় এক হাজার এক শ একর এলাকা দাবানলে পুড়ছে। বন্ধ করে দেওয়া হয়েছে চৌদ্দটি ফ্রিওয়ে। রোববার এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়। ফায়ার ডিপার্টমেন্টের জরুরি অপারেশনের প্রধান ডেভিড রিচার্ডসন বলেন, ‘ঘণ্টায় বিশ থেকে ত্রিশ মাইল বেগে আগুন ছড়িয়ে পড়ছে। চারশ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। রাতেও তারা কাজ করবে।’ 

বিকেল সাড়ে তিনটায় দিকে অ্যাগুয়া ডিউসে মধ্যম গতির দাবানলের সৃষ্টি হয়। যা তখন এক একর এলাকা পুড়ায়। কিন্তু বিকেল পাঁচ টার মধ্যে এই দাবানল চারশ একর এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার ডিপার্টমেন্ট বলছে, তারা বিকেল ৩.২৮ মিনিটে সলিডেড ক্যানিয়ন রোড ও ফ্রিওয়ের নিকটে আগুন লাগার খবর পায়। এর আগে কর্মকর্তা বলেন, দাবানলের সৃষ্টি হয়েছে অ্যাগুয়া ডিউসে ক্যানিয়ন ও ফ্রিওয়ের নিকটে। 

চার ঘণ্টার মধ্যে আগুন আটশ একর এলাকায় ছড়িয়ে পড়ে। তারা বলছেন, আগুনের শিখা ফ্রিওয়ের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ে। এজন্য এই এলাকার উত্তরমুখী ও দক্ষিণমুখী রাস্তা বন্ধ করে দিতে হয়েছে। 

সাড়ে পাঁচটার দিকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা স্থানীয় নাগরিকদের ওই এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলতে থাকেন। রাত আটটার সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলেন, আগুন ১১০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশটি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। ২০০ থেকে ৩০০ মানুষকে নিরাপদ দুরত্বে সরে যেতে বলা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কয়েক ডজন মানুষ ওই এলাকা থেকে সরে এসেছেন। 

সান্তা ক্লরিডা সিটি কর্তৃপক্ষ একটি ম্যাপ প্রকাশ করেছেন। ম্যাপ এলাকার মানুষদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, পামডাল চার্চ পার্কিং লটে একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে রেড ক্রস। এয়ার কোয়ালিটি কর্মকর্তারা বায়ুতে ধোঁয়া ছড়িয়ে পড়ায় সান্তা ক্লরিডা ভ্যালি ও সান গ্যাভরিয়াল মাউনটাইন্স নাগরিকদের সতর্ক করেছে।   

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত