আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্য বিধি মেনে পালিত হলো ৪ জুলাই

ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্য বিধি মেনে পালিত হলো ৪ জুলাই

এলএ বাংলা টাইমস



করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও হাসপাতালে রোগীর সংখ্যা বিবেচনায় রাজ্য সরকারের চৌঠা জুলাইকে কেন্দ্র করে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতসহ অন্যান্য স্থানে গণজমায়েত না হওয়া ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান করেছিল কর্তৃপক্ষ। যার ফলে বিভিন্ন কমিউনিটি গুলো তাদের আতশবাজির অনুষ্ঠানসহ বার্ষিক সকল অনুষ্ঠান বাতিল ঘোষণা করে এবং সমুদ্র সৈকত সহ অন্যান্য স্থানে জন সমাবেশ করেনি। 

রবিবার কর্তৃপক্ষ নিশ্চত করে সমুদ্র সৈকতে মানুষকে জনসমাগমে বাঁধা প্রদানে তারা সফল হয়। এই কাজে স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সকলে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে উপলব্ধি করে স্বাস্থ্যবিধি মেনে চলে এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতে চেষ্টা করেছে। তবে অনেক সার্ফারই ছিল অপ্রতিরোধ্য, তারা স্বাস্থ্য বিধির বিষয়ে অনেকটা উদাসীনতা দেখিয়েছেন।

স্যান ক্লিমেন্টের সমুদ্র সৈকত খোলা থাকলেও প্রতি বছরের ন্যায় এ বছর জনসমাগম হয়নি এবং সকলে স্বাস্থ্য বিধি মানতে চেষ্টা করেছে এবং অন্তত ছয় ফুট দূরত্ব রক্ষা করে অবস্থান করেছেন। সৈকতে বেড়াতে আসা হুলুয়া গ্লোভেন্স বলেছেন সকলেই নিজ উদ্যোগেই স্বাস্থ্য বিধি মেনে চলেছে। স্যান ডিয়েগোর সমুদ্র সৈকতও খোলা ছিল যেখানে হাজার হাজার মানুষ আসলেও সকলে স্বাস্থ্য বিধি মেনে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগের চেষ্টা করেছেন। তবে অনেকেই স্বাস্থ্য বিধি মানতে অবহেলা করেছেন বলে জানায় সৈকতের নিরাপত্তায় নিযুক্ত কর্মীগণ।

রবিবার ক্যালিফোর্নিয়ায় নতুন করে ৫৪১০ জন কভিড-১৯ আক্রান্ত হয়েছেন যার ফলে মোট রোগী ২৬০০০০ হয়েছে। প্রকৃত সংখ্যা আরো বেশি বলে অনেকে অনুমান করছেন কেননা অনেকেই উপসর্গ দেখা যাচ্ছে না ফলে তারা করোনা পরীক্ষা করাচ্ছেন না ফলে প্রকৃত তথ্য জানা সম্ভব নয়।

গত সপ্তাহে গভর্নর গেভিন নিউসাম তিন সপ্তাহের জন্য সমুদ্র সৈকত, রেস্তোরা,  সিনেমাসহ বিনোদন স্থান গুলো বন্ধ ঘোষণা করেছেন। স্বাস্থ্যবিধি সকলকে মানতে বাধ্য করার জন্য মাস্ক না পড়লে প্রথম বারেই ১০০ থেকে ৩০০ ডলার জরিমানা প্রধান করতে হবে, এবং নতুন স্বাস্থ্য আইনের বাস্তবায়নে ২০০ উপ-পরিদর্শক নিয়োগ করা হয়েছে।

কতৃপক্ষ সতর্ক করে বলেছেন যে কোন জমায়েতই কভিড-১৯ সংক্রমণের ঝুকিঁ বাড়াতে পারে। নতুন আক্রান্ত রোগীদের জ্বর ও সর্দি-কাশির মতো মৃদু  উপসর্গ দেখা যাচ্ছে। তবে বৃদ্ধ ও শারীরিক কোন সমস্যা আছে তাদের তীব্র উপসর্গ দেখা যাচ্ছে এবং অনেকেই মৃত্যু বরণ করছেন। 

এলএ বাংলা টাইমস/এ/আই   

শেয়ার করুন

পাঠকের মতামত