আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভয়াবহ কারজ্যাকিংয়ে তেরো বছরের কিশোরী নিহত

ভয়াবহ কারজ্যাকিংয়ে তেরো বছরের কিশোরী নিহত

এলএ বাংলা টাইমস



পিকো রিভেরায় ভয়াবহ কারজ্যাকিংয়ের সময় তেরো বছরের এক কিশোরী নিহত হয়েছে এবং আট বছরের একটি ছেলে মারাত্মকভাবে জখম হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।   

ল্যাফটেন্যান্ট শেরিফ ব্যারি হল এই মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ওইটিয়ার বোলভিয়ার্ডের ৯২০০ ব্লকে দুই জন পিতা মাতা তাদের চার ছেলে মেয়েকে গাড়ির ভেতরে রেখে কিছু খাবার কিনতে নামেন। গাড়ি চলছিলো। কিন্তু ভেতরে চালকের পাশে কেউ ছিলো না। তা দেখে সন্দেহভাজন ওই ব্যক্তি লাফ দিয়ে গাড়িতে ঢুকে। কিন্তু তখনও গাড়ির ভেতরে চার ছেলে মেয়ে ছিলো। 

সন্দেহভাজন ওই ব্যক্তির নাম হজে এগুলার। তিনি লস এঞ্জেলেসে থাকেন। তার বয়স ২৬ বা ২৭ বছর হবে। তাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।  

হল বলেন, ভেতরে ঢুকে এগুলার ছেলে মেয়েদের গাড়ি থেকে নেমে পড়তে বলে। কিন্তু তাদের মধ্য থেকে এক জন প্রতিবাদ করে। ওই মেয়ের বয়স আঠারো। কিন্তু প্রতিবাদ করলেও সে গাড়ি থেকে নেমে আসে। এরপর এগুলার দ্রতু বেগে গাড়ি নিয়ে ওয়েস্টবন্ডের দিকে চলে যেতে থাকে। গাড়ির দরজা খোলা ছিলো। সে অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিলো। এতে গাড়ির দরজা খুলে যায়। এরপর আরেকজন গাড়ি থেকে নেমে পড়লেও গাড়ির ভেতরে রয়ে যায় দুইজন।

গাড়ি যখন ওইটিয়ার বোলভিয়ার্ড ও লিন্ডেসে ইন্টারসেকশনে আসে তখন আট বছরের আরেকটি ছেলে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ে। তখন গাড়ির গতি ছিলো ঘণ্টায় ৪৫ থেকে ৫০ মাইল। ওই ছেলে মারাত্মক জখম হয়েছে। এরপরও এগুয়া ৫৫ থেকে ৬০ মাইল বেগে গাড়ি চালাতে থাকে। কিন্তু এর কিছুক্ষণ পরই তেরো বছরের ওই মেয়েটি গাড়ি থেকে লাফ দেয়। মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। তবে এটা এখনও অস্পষ্ট যে এগুয়া ওদের লাফ দিতে বাধ্য করেছে নাকি ওরা নিজের থেকে এটা করেছে। 

শেরিফ ল্যাফটেন্যান্ট বলেন, রোজমেড যাবার আগ পর্যন্ত এগুয়া গাড়ি চালিয়ে যায়। ওই খানে সে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপরও নর্থ রোজমেডের দিকে গাড়িটি তিন মাইল চলে। এরপর গাড়িটি নিয়ে ইআই মন্টে থামায় এবং সেখানে আরেকটি গাড়ি চুরি করার চেষ্টা করে। ওই ব্যক্তিও গাড়ি পার্ক করে ফল ক্রয় করছিলেন। কিন্তু ওই ব্যক্তি গাড়িতে জলদি ফিরে আসেন এবং তাকে (এগুলার) ফল বিক্রেতার সহয়তায় গলা চেপে ধরে গাড়ি থেকে বের করেন। মনে হচ্ছে তারাই সন্দেহভাজন ওই ব্যক্তিকে ডেপুটিদের হাতে তুলে দেয়। এখন পর্যন্ত এর বেশি কিছু জানা যায়নি। ঘটনা তদান্তধীন রয়েছে।  

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত