আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস স্কুলগুলোকে অনলাইন ক্লাস সম্প্রসারণের সুপারিশ

লস এঞ্জেলেস স্কুলগুলোকে অনলাইন ক্লাস সম্প্রসারণের সুপারিশ

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাস সংক্রমণের কমিউনিটি ট্রান্সমিশন বৃদ্ধি পেলে লস এঞ্জেলেসের স্কুলগুলো খোলার ব্যাপারে ‘প্লান বি’ রাখার সুপারিশ করেছেন কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। পাবলিক হেলথ ডিরেক্টার বারবারা ফেরার বলেন, ব্যাক-আপ প্লান হচ্ছে শিক্ষার্থীদের সরাসরি ক্যাম্পাসে না যেয়ে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে পড়ানোর আরও বিস্তৃতি। 

ফেরার বলেন, ‘একটি সেক্টর খোলে দেওয়া হলে সেখানে ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে তাহলে আপনি হইতো ওই সেক্টর খোলে দিতে চাইবেন না। আমাদের ডেটা যা বলছে সেগুলোর বিষয়ে আমরা খুবই মনোযোগী। একই সাথে স্কুল ক্যাম্পাস খোলার ব্যাপারে আমরা কাজ করছি। সুপারভাইজার বোর্ড, সুপারিন্টেনডেন্ট বোর্ড ও স্কুল ডিস্ট্রিক্টস বোর্ডের সহয়তায় আমরা এগুলো করছি। ক্যাম্পাস যতটা সম্ভব নিরাপদভাবে খোলার প্রস্তুতির জন্য স্কুল ডিস্ট্রিক্টস বোর্ড দারুন কাজ করছে।’  

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফল সেমিস্টারের মধ্যে স্কুল খোলা না হলে স্কুলগুলোর ফেডারেল বাজেট বন্ধ করে দেবার হুমকি প্রদানের পর স্বাস্থ্য কর্মকর্তাদের স্কুল নিয়ে দ্রুত কাজ করতে হচ্ছে। ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তাদের স্কুল খোলার নির্দেশনা অপ্রাসঙ্গিক ও ব্যয়বহুল বলে সমালোচনাও করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।   

যে সেক্টরগুলো খোলে দেওয়া হয়েছে সে গুলোর সাথে স্কুল খোলার ব্যাপারে তুলনা করছেন কর্মকর্তারা। ফেরার বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তারা লস এঞ্জেলেস কাউন্টি স্কুলগুলোর সাথে অনেক দিন ধরে কাজ করছেন যাতে করে নিরাপদ প্রটোকল তৈরি করতে পারে এবং স্টেট থেকে দেওয়া নির্দেশনাগুলো পর্যবেক্ষণ করতে পারে। এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে প্রটোকল প্রকাশ করা হবে।’ 

এলএ বাংলা টাইমস/এস/আর   

শেয়ার করুন

পাঠকের মতামত