আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভাড়াটিয়াদের আর্থিক সহয়তা কার্যক্রম শুরু হচ্ছে সোমবার

ভাড়াটিয়াদের আর্থিক সহয়তা কার্যক্রম শুরু হচ্ছে সোমবার

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া লস এঞ্জেলেসের আবাসিক ভাড়াটিয়াদের আর্থিক সহয়তায় ১০৩ মিলিয়ন ডলারের ত্রান কার্যক্রম আগামী সোমবার থেকে শুরু হবে। বুধবার কার্যক্রমের কর্মকর্তারা এই ঘোষণা দিয়েছেন।

লস এঞ্জেলেস হাউজিং এন্ড কমিউনিটি ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার আন সিউইল বলেন, ‘এই কার্যক্রম চলবে পাঁচ দিন। ১৩ জুলাই সকাল আটটা থেকে শুরু হয়ে ১৭ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।’

এই কার্যক্রমের জন্য ১০৩ মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। লস এঞ্জেলেসের নিম্ন আয়ের ভাড়াটিয়াদের ভাড়া ভর্তুকি দেওয়া হবে। ডিপার্টমেন্টের কর্মকর্তারা বলছেন, এই কার্যক্রম করোনাকালে দেশের সব চেয়ে বড় জরুরি ভাড়া সহয়তা। কার্যক্রমের অধিকাংশ অর্থের যোগান দিবে সিটি ফেডারেল কেয়ারস এ্যাক্টের অর্থ। যার পরিমাণ একশ মিলিয়ন ডলার।  

ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ৫০ হাজার নাগরিকদের সহয়তা করা হবে। এক হাজার থেকে দুই হাজার ডলার প্রতি মাসে দেওয়া হবে। ভাড়াটিয়ার পক্ষ থেকে অর্থটা সরাসরি বাড়িওয়ালাদের দেওয়া হবে । 

তবে আবেদনকারীর সংখ্যা মোট অর্থের চেয়ে বেশি হবে বলে মনে করা হচ্ছে। তবে আবেদনকারীদের মধ্য থেকে দৈব চয়ন ভিত্তিতে বাছাই করা হবে। কাউন্সিল প্রেসিডেন্ট নরি মার্টিনেজ ও কাউন্সিলম্যান হার্ব ওয়াসেন প্রথম এই কার্যক্রমের প্রস্তাব করেন। 

আগ্রহী ভাড়াটিয়াদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। এটা সকল ভাড়াটিয়াদের জন্য উন্মুক্ত। যাদের অনলাইন একসেস নেই তাদের ৮৪৪-৯৪৪-১৮৬৮ হটলাইন নম্বরে কল করতে বলা হয়েছে। কল করা যাবে সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। যারা কথা বলতে পারে ও কানে শোনেন না তাদের ৮৪৪-৯৪৪-১৩৯৮ নম্বরে কল করতে বলা হয়েছে। 

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত