আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

৩০০ শ্রমিক করোনায় আক্রান্তে পোশাক কারখানা বন্ধ

৩০০ শ্রমিক করোনায় আক্রান্তে পোশাক কারখানা বন্ধ

এলএ বাংলা টাইমস



লস এঞ্জেলেসে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে ফেস মাস্কের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু করোনায়  তিনশ পোশাক শ্রমিক আক্রান্ত ও চার জন মারা যাবার পর  কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা মাস্ক উৎপাদনকারী লস এঞ্জেলেস পোশাক কারখানা বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন, দক্ষিণ লস এঞ্জেলসের এই পোশাক কারখানা বন্ধ থাকবে যত দিন না পর্যন্ত কর্তৃপক্ষ শ্রমিকদের ভাইরাস থেকে নিরাপদ রাখতে সব স্বাস্থ্যবিধি মেনে ‘না’ নেয়।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে লস এঞ্জেলেস পোশাক কারখানা প্রতি সপ্তাহে এক লক্ষ মাস্ক উৎপাদন করতো। একটি বন্ধ কোয়ার্টারে  শ্রমিকদের কাজ করতে হয়েছে বলে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ে। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘ব্যবসায়ী ও পরিচালকদের অবশ্যই কর্মচারীদের স্বাস্থ্য চাহিদা ভালোভাবে দেখতে হবে। তাদের অবশ্যই পাবলিক হেলথ নির্দেশনা মেনে চলতে হবে। প্রতিষ্ঠান খোলার পরই আমরা দেখতে পেয়েছে কর্মস্থল গুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে’। তিনি বলেন, ‘মহামারি প্রটোকল লঙ্ঘন করার কারণে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। যত দিন তারা এটা না মানবে কারখানা খোলার অনুমতি দেওয়া হবে না।
লস এঞ্জেলেস পোশাক কারখানার মালিকরা বলছেন তারা শ্রমিকদের পাঁচ সপ্তাহ ধরে করোনা টেস্ট করাচ্ছেন। ভবনে ঢুকার আগে শ্রমিকদের তাপমাত্রাও পরীক্ষা করিয়েছেন।

যদিও অনেক আক্রান্ত শ্রমিক মাস্ক তৈরি করেছেন, এই মাস্ক ব্যবহারের কারণে মানুষের মাঝে ভাইরাস ছড়িয়ে পড়তে পারতে কিনা এই বিষয়ে  উদ্বিগ্ন নয় ফেরার। তিনি বলেন, ‘এর মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পারতে বিষয়টা এমন না। তবে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই,  আপনি মাস্ক বা অন্য যেকোনো কিছু পোশাক ক্রয় করেন। এগুলো ধুয়ে ব্যবহার করুন।’

এলএ বাংলা টাইমস/এস/আর

শেয়ার করুন

পাঠকের মতামত