আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় ক্যালিফোর্নিয়ায় প্রায় ৬০% মানুষের আয় নেই

করোনায় ক্যালিফোর্নিয়ায় প্রায় ৬০% মানুষের আয় নেই

এলএ বাংলা টাইমস



করোনাভাইরাস মহামারির কারণে ক্যালিফোর্নিয়ার ৫৯ শতাংশ মানুষ আয় করতে পারছেন না। ৯ থেকে ১৪ জুলাই করা ইউএস হাউসহোল্ড পালস  সার্ভের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।
   ডেভিড গার্ডেন পাসাডোনা সিটি কলেজের একজন পার্ট টাইম অধ্যাপক। তিনি বেকার সুবিধার অন্তর্ভূক্ত। কিন্তু এখন পর্যন্ত তিনি এই সুবিধা পাননি। তিনি ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারছেন না। তিনি বলেন, ‘এটা ফেডারেল সরকার থেকে আসে। এর কোনো একাউন্ট থাকতে পারে। এটা জনগণের কাছে দেওয়া উচিত।’    

গার্ডেন ফেডারেল সরকারের অন্য আরেকটি প্রণোদনা বিলের দিকে দৃষ্টি রেখেছেন। যেখানে প্রস্তাব করা হয়েছে কর প্রদানকারীদের সরাসরি ১২০০ ডলার করে দেওয়া হবে। কিন্তু এতে বেকার সুবিধা ৬০০ ডলার থেকে কমিয়ে ২০০ ডলার করা হবে। 

ফিনানশিয়াল এক্সপার্ট ব্রেইন গিল্ডার বলেন, ‘আমি জানি কংগ্রেস একটি কাজ করছে এবং এটা দেরি না করে খুব দ্রুত করা উচিত।’ তিনি আশা প্রকাশ করেন কংগ্রেসে এটা নিয়ে কোনো ‘রাজনীতি’ করা হবে না।   

আর এটা খুব দ্রুত করা উচিত। কারণ করোনাভাইরাসের কারণে ৫৯ শতাংশ ক্যালিফোর্নিয়ার মানুষ আয় করতে পারছেন না। রিভারসাইড, সান বার্নারদিনো, ওনটেরিও এলাকায় এই হার একই। কিন্তু লস এঞ্জেলেস, লং বিচ ও এনাহিয়াম অঞ্চলে আয় করতে না পারার হার ৬৫ শতাংশ। ৯ থেকে ১৪ জুলাই ইউএস হাউসহোল্ড পালস  সার্ভের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।    

এই নিম্ন আয় নিয়েই মানুষ বাসা ভাড়াসহ অন্য ব্যয় বহন করে চলেছেন। ধারণা করা হচ্ছে ক্যালিফোর্নিয়ার তিন ভাগের এক ভাগ মানুষ বাসা ভাড়া নিয়ে সমস্যায় ভোগছেন। এই হার রিভারসাইড, সান বার্নারদিনো ও ওন্টারিও এলাকায় ৪১ শতাংশ এবং লস এঞ্জেলেস, লং বিচ, এনাহিয়াম অঞ্চলে ৩৩ শতাংশ। গার্ডেনও তাদের একজন যারা বাসা ভাড়া নিয়ে চিন্তিত। তিনি বলেন, গত দুই মাস ধরে বাসা ভাড়া প্রদানে হিমশিম খাচ্ছি। তাই এটা অবশ্যই একটা চিন্তার বিষয়।’

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত