আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনায় লস এঞ্জেলেসে শিশু সুরক্ষায় $১৫ মিলিয়ন বরাদ্দ

করোনায় লস এঞ্জেলেসে শিশু সুরক্ষায় $১৫ মিলিয়ন বরাদ্দ

এলএ বাংলা টাইমস



ফেডারেল সরকারের অর্থ থেকে চাইল্ড কেয়ার ভাউচারে পনেরো মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার বোর্ড। লস এঞ্জেলেস কাউন্টির পাবলিক হেলথ অফিসাররা করোনাভাইরাস মহামারির মধ্যে শিশুর যত্নে এসেনশিয়াল কর্মী ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা কিভাবে চাইল্ড কেয়ার ভাউচারের জন্য আবেদন করবেন সে তথ্য প্রদান করেন। 

পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘তিন মাস ব্যাপী এই অর্থ পাঁচ হাজার পরিবারের শিশুর যত্নে ব্যয় করা হবে।’ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট শিশুর সুরক্ষা ও শিক্ষার জন্য এই অর্থ বণ্টন করবে এবং চাইল্ড কেয়ার এলাইন্সের মধ্যে ভাউচার বণ্টন করবে। ফেরার বলেন, ‘প্রক্রিয়াটি দ্রুত করতে, বর্তমান ভাউচার ব্যবস্থার মধ্যে প্রদান করা হবে।’ 

বর্তমানে চাইল্ড কেয়ার এলাইন্স ভর্তুকিমূলক ভাউচার প্রদান করছে। মার মধ্যে ১,২ ও ৩ নম্বর ধাপের কেয়ারওয়ার্ক রয়েছে। বিকল্প পরিশোধ বা জরুরি চাইল্ড কেয়ারও রয়েছে।  

কত আয়ের মানুষ এই সুবিধা গ্রহণ করতে পারবেন এটা স্টেট নির্ধারণ করে দিবে। যে সকল পরিবারের চাইল্ড কেয়ার ভাউচার লাগবে তাদের ৮৮৮-৯২২-৪৪৫৩ নম্বরে কল করতে বলা হয়েছে। 

কেয়ার এক্ট থেকে পাওয়া কাউন্টির ১.২২ বিলিয়ন ডলার থেকে এই অর্থ ব্যয় করা হবে। এই বরাদ্দ থেকে ৩০১ মিলিয়ন ডলার করোনা টেস্ট ও ট্রেসিং, ১৬০ মিলিয়ন ডলার ক্ষুদ্র ব্যবসায়ীদের, ৮৫ মিলিয়ন ডলার খাদ্য নিরাপত্তা এবং ১০০ মিলিয়ন ডলার ভাড়া রিলিফের জন্য ব্যয় করা হয়েছে।  

এই পরিকল্পনা অনুমোদনের পর সুপারভাইজার  হিল্ডা সলিস এক বিবৃতিতে বলেন, ‘কংগ্রেস থেকে কেয়ার এক্টের মাধ্যমে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এর মাধ্যমে যে সম্প্রদায় গুলো ঐতিহাসিকভাবে বঞ্চিত হয়ে এসেছিলো তাদের প্রতি সমান ভাবে নজর দিতে পারছি। করোনা মহামারি আমাদের সমাজের কালারড মানুষের প্রতি দীর্ঘ মেয়াদি অসমতা গুলো আরও খারাপ করেছে। এখন সময় এসেছে এই সমস্যা গুলো ভালোভাবে সমাধান করার।’

এলএ বাংলা টাইমস/এস/আর   

শেয়ার করুন

পাঠকের মতামত