আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নিপীড়ক সন্দেহে আটক ৩৪

ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নিপীড়ক সন্দেহে আটক ৩৪

ছবিঃ এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ার ফ্র‍্যান্সোতে শিশু যৌন নিপীড়ক সন্দেহে ৩৪ জনকে আটক করেছে রাজ্যটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শুক্রবার (৭ আগস্ট) ফ্র‍্যান্সো কাউন্টির শেরিফ মার্গারেট মিমস এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের ঘটনা গণমাধ্যমে প্রকাশ করেন। 

মিমস সংবাদ সম্মেলনে জানান, ১৯ থেকে ৬৩ বছর বয়সী ৩৪ জনকে শিশু যৌন নিপীড়ক সন্দেহে আটক করা হয়েছে। আটককৃতদের বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতোপূর্বেও শিশু যৌন নিপীড়কের অভিযোগ ছিলো। আটকের পর কয়েকজনের কাছে শিশু যৌন নির্যাতনের ভিডিও ও ছবি পাওয়া গেছে। তাছাড়া আটককৃতদের একজনের এইচআইভি পজেটিভ রয়েছে।


শিশু যৌন নিপীড়কদের আটক করার জন্য গত দশদিন ধরেই 'কোভিড চ্যাট ডাউন' নামে গোপন অপারেশন চালাচ্ছিলো রাজ্যটির শেরিফ কাউন্টি অফিস, দ্যা ফ্র‍্যান্সো পুলিশ ডিপার্টমেন্ট, দ্যা কলভিস পুলিশ ডিপার্টমেন্ট, কিংসবার্গ পুলিশ ডিপার্টমেন্ট, দ্যা পার্লিয়ার পুলিশ ডিপার্টমেন্ট, দ্যা স্যান লুইস পুলিশ ডিপার্টমেন্ট, দ্যা ফ্র‍্যান্সো কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নী অফিসের সম্মিলিত একটি দল। 

শেরিফ মার্গারেট মিমস গণমাধ্যমে জানান, তদন্তকারীরা সন্দেহভাজন শিশু যৌন নিপীড়কদের সাথে তেরো চৌদ্দ বছর বয়সী শিশু পরিচয়ে ভুয়া আইডি ব্যবহার করে ফাঁদ পাতে৷ পরবর্তীতে নিপীড়কদের অবস্থান সনাক্ত করে তাদের আটক করা হয়। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশটির শিশু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ফলে দেশটিতে শিশু যৌন নিপীড়করা আগের থেকে অনেক সক্রিয় রয়েছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। 


এলএবাংলাটাইমস/ওএম












শেয়ার করুন

পাঠকের মতামত