আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবারের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

লস এঞ্জেলেসের বাংলাদেশী অধ্যুষিত এলাকা লিটল বাংলাদেশে ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগ পরিবারের  উদ্যোগে ভার্চুয়াল জুমের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ শোক ও শ্রদ্ধায় পালন করা হয়। আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মন্‌জুর আলম শাহীন।


উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক অধ্যায়। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে স্বপরিবারে নিহত হয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হামলার ঘটনায় আরো যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ আরো অনেকে। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশীরা যথাযথ শ্রদ্ধা ও শোকে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে থাকেন।

ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপসের সভাপিতত্বে এবং ক্যালিফোর্নিয়া ষ্টেট যুবলীগের কার্যকরী সদস্য ও লসএঞ্জেলেস সিটি যুবলীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার সংগ্রামী  সভাপতি তৌফিক সোলেমান খান তুহিন, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের অন্যতম উপদেষ্টা হাসান রেজা খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল বেলাল,  উপদেষ্টা হাবিবুর রহমান সরোজ, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্যামল জমুমদার, শায়লা রুমী-সাংস্কৃতিক সম্পাদক, যুবলীগের অন্যতম সদস্য পল্লব দাস, এছাড়াও ভার্সুয়াল শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ আলম খান চৌধুরী, মিশিগান ষ্টেট যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন, সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন হলিউড বাংলা টিভির সাংবাদিক খায়রুজ্জামান মামুন বাঙ্গালী কমিউনিটির অতি পরিচিত এটর্নী এ্যামী ঘোষ, কমিউনিটি নেতা মিজানুল কবির সহ আরও অনেকে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

শেয়ার করুন

পাঠকের মতামত