আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের ভাড়াটিয়াদের অর্থ সহায়তার আবেদন প্রক্রিয়া শুরু

লস এঞ্জেলেসের ভাড়াটিয়াদের অর্থ সহায়তার আবেদন প্রক্রিয়া শুরু

ছবিঃ এলএ বাংলা টাইমস

মহামারি করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে বসবাসকারী ভাড়াটিয়াদের ভাড়া পরিশোধের জন্য অর্থ সহায়তার আবেদন প্রক্রিয়া সোমবার (১৭ আগস্ট) থেকে চালু করা হয়েছে। 

লস এঞ্জেলেস কাউন্টি ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর এমিলিও সালাস গণমাধ্যমকে জানান, সোমবার (১৭ আগস্ট) সকাল আটটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। 

এমিলিও সালাস জানান, কাউন্টির বাসিন্দারা বাড়ি ভাড়া পরিশোধের অর্থ সহায়তার জন্য 211la.org ঠিকানায় আবেদন করতে পারবেন। তাছাড়া মোবাইল ফোনেও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সেক্ষেত্রে বাসিন্দাদের সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ২-১-১ নাম্বারে কল করতে হবে। 

তিনি আরো জানান, মোবাইল ফোনে আবেদনকারীদের সহায়তার জন্য ১০০টি অপারেটর বুথ খোলা হয়েছে। তবে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি থাকবে, ফলে বাসিন্দাদের ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। এছাড়া বাসিন্দারা চাইলে তাদের সাথে যোগাযোগের নাম্বার জানিয়ে রাখতে পারেন, পরবর্তীতে অপারেটর বুথ থেকেই আবেদনকারীর সাথে যোগাযোগ করা হবে। 

লস এঞ্জেলেস ডেভেলপমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বাসিন্দাদের আয় পূর্ববর্তী আয়ের থেকে ৫০ শতাংশ বা তার থেকেও কমে গেছে, শুধু তারাই ভাড়া পরিশোধের অর্থ সহায়তার জন্য বিবেচিত হবেন। ৫০ শতাংশ আয় কমে গেলে সর্বোচ্চ ৭,৫০০ ডলার ও ৩০ শতাংশ কমে গেলে সর্বোচ্চ ১০,০০০ ডলার অর্থ সহায়তা দেওয়া হবে। 

যেসব ভাড়াটিয়াদের করোনাভাইরাসে আয় কমে যাওয়ায় উচ্ছেদ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, সেসব বাসিন্দারা অর্থ সহায়তার জন্য প্রথমে বিবেচিত হবেন। পরবর্তীতে আবেদনকারীদের মধ্য থেকে লটারি করা হবে। আবেদনকারীদের মধ্যে অর্থ সহায়তার জন্য বাছাইকৃত বাদিন্দাদের কাছে সরাসরি ভাড়া পৌঁছে যাবে। 

এলএবাংলাটাইমস/ওএম





শেয়ার করুন

পাঠকের মতামত