আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লস এঞ্জেলেসের জেলে জেলে প্রতারণার শিকার অসহায় বাংলাদেশীরা

লস এঞ্জেলেসের জেলে জেলে প্রতারণার শিকার অসহায় বাংলাদেশীরা

বর্তমানে সারা বিশ্বে অভিবাসীদের নিয়ে তোলপাড় চলছে । বিশেষ করে রোহিঙ্গা ও বাংলাদেশী দের সাগর পাড়িদিয়ে মালয়শিয়া যাওয়া নিয়ে। কিন্তু বাংলাদেশের অনেক নাগরিক বিভিন্ন উপায়ে আমেরিকা ঢোকার চেষ্টা করে এবং ধরা খেয়ে বিভিন্ন জেলে বন্দী রয়েছেন। ক্যালিফোর্নিয়াতে এরকম অনেক বাংলাদেশী বিভিন্ন জেলে বন্দী হয়ে রয়েছেন । যাদের নিকটস্থ আত্মীয় স্বজন সেখানে থাকেন তারা আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্ন তদবির করে আইনজীবী সাহায্যে মুক্তি লাভ করে। কিন্তু যাদের কেউ নেই তারা জেলে দীর্ঘদিন পচে মরে। আবার অনেকে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন।

লস এঞ্জেলেসে এমন অনেক প্রতারক দালাল চক্র আছে যারা ঐ বন্দীদের মুক্ত করার কথা বলে ব্যাপক অঙ্কের টাকা প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে। কেউ এসব বন্দীদের খোঁজ নেয় না। কোন সংগঠন তাঁদের খোঁজ নেয় না। এখানকার বাংলাদেশ কনস্যুলেটও হাতে গোনা দুএক জন ছাড়া আর কারো খোঁজ জানে না। ফলে হতভাগা এসব বাঙ্গালীরা বিভিন্ন জেলে তাঁদের জীবনের মূল্যবান সময় হারাচ্ছেন । সাথে সাথে দালালের খপ্পরে পরে বাড়ির ভিটে মাটি হারাচ্ছে। এলএ বাংলাটাইমস কে অনেক ভুক্ত ভোগী তাঁদের প্রতারিত হবার অভিযোগ করেছেন।
দালালের প্রতারণাঃ দালাল চক্র প্রথমে দেখে যে কোন বাংলাদেশীরা জেলে বন্দী আছে। তার পর তাঁদের সাথে বা তাঁদের আত্মীয় দের সাথে যোগাযোগ স্থাপন করে। নিদৃষ্ট পরিমান টাকার চুক্তি করে মুক্ত করার জন্য । টাকা সব দিলেও শেষ পর্যন্ত তাঁদের মুক্তি আর মেলে না। তাঁদের জন্য কাজও করে না ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অরেঞ্জ কাউন্ট্রি জেলে একজন বাংগালির সাথে স্থানীয় এক দালালের সাথে চুক্তি হয় । কিন্তু টাকা নিয়েও তার মুক্তির জন্য কোন কাজ করেনি ঐ দালাল।
এখানকার দালালরা অনেক প্রভাবশালী তারা লস এঞ্জেলেসের স্থানীয় বিভিন্ন কমিনিউটির সাথে যুক্ত। এভাবে প্রতারণার মাধ্যমে তারা লাখ লাখ ডলার হাতিয়ে নিচ্ছে। আর নিজেদের সম্পত্তির পাহাড় গড়ছে । তারা অনেকে আইন পেশার সাথে সংযুক্ত। বিভিন্ন নামে তারা সেখানকার চক্র গুলো চালায়।
প্রতারিত এসব বাংলাদেশীরা আমাদের দেশের সন্তান । তারা বাংলাদেশী। জীবন জীবিকার সন্ধানে তারা সেখানে এমন অবস্থায় পতিত। এসব বাঙ্গালীদের মুক্তির জন্য বাংলাদেশ সরকারের লস এঞ্জেলেস কনস্যুলেট সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে সহায়তার হাত বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

শেয়ার করুন

পাঠকের মতামত