আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফটকে কার্যক্রম চালানোর অনুমতি

ক্যালিফোর্নিয়ায় উবার ও লিফটকে কার্যক্রম চালানোর অনুমতি

ছবিঃ এলএ বাংলা টাইমস


শুক্রবার থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে রাইড শেয়ারিং সার্ভিস লিফট ও উবারের সেবা বন্ধ হওয়ার কথা থাকলেও আপিল আদালতের বিশেষ ও জরুরি নির্দেশনায় কোম্পানি দুটি তাদের কার্যক্রম চালানোর অনুমতি পেয়েছে।


লিফট ও উবারের চালকদের কোম্পানির কর্মী হিসেবে বিবেচনা করতে হবে বলে ক্যালিফোর্নিয়ার নতুন আইনে বলা হচ্ছে। তবে উবার ও লিফট চালকদের স্বাধীন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে দেখছে। এ নিয়ে বিচারক রাজ্যের পক্ষে রায় দিয়েছিলেন। তবে নতুন নির্দেশনায় কোম্পানি দুটি আরও কয়েকমাস সময় পাবে নিজেদের নতুন বিজনেস মডেল বাস্তবায়ন করতে।

এর আগে নিম্ন আদালতের নির্দেশ অনুসারে শুক্রবার মধ্যরাত থেকে লিফট ও উবারের রাইড শেয়ারিং সেবা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে কোম্পানিগুলো ব্যাখ্যায় জানিয়েছে, রাতারাতি নীতিমালা সম্পর্কিত বিষয় বদলে দেওয়া সম্ভব নয়। এতে কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


উবারের প্রধান নির্বাহী দারা কারোওসাহি বলেছিলেন, গিগ কর্মী ও ডেলিভারি সার্ভিস এমন আইনের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়বে৷ কোম্পানির পক্ষে ৫০,০০০ কর্মীর বিষয়ে এখনই সিদ্ধান্ত  নেওয়া অসম্ভব।


উবারের মোট যাত্রীর ৯ শতাংশই ক্যালিফোর্নিয়ার। অপরদিকে লিফটের ক্ষেত্রে এই হার ২১ শতাংশ। রাজ্যটিতে সুবিধা করতে না পারলে ব্যবসা চালাতে বেশ বেগ পেতে হবে কোম্পানি দুটিকে। আদালতের রায়ের পর উবার ও লিফট উভয় কোম্পানির শেয়ারে ঊর্ধ্বগতি হয়েছে।



এলএবাংলাটাইমস/এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত