আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানল: সূত্রপাতের কারণ আতশবাজি!

ক্যালিফোর্নিয়ার দাবানল: সূত্রপাতের কারণ আতশবাজি!

ছবি: এলএবাংলাটাইমস

দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল ফরেস্টসহ বেশ কয়েকটি অঞ্চল। রাজ্যজুড়ে প্রায় ১২টি দাবানলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সহস্র একর জমি, উচ্ছেদ হচ্ছে হাজার হাজার বাসিন্দা। এরমধ্যে দ্যা  ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড ফায়ার (এলএ ফায়ার) কর্তৃপক্ষ জানিয়েছে, এল ডরাডো কাউন্টির দাবানলের সূত্রপাত হয়েছে পার্টির আতশবাজি থেকে।  

এলএ ফায়ার সূত্র জানায়, এল ডরাডো রেঞ্চ পার্কে আয়োজিত একটি 'জেন্ডার রিভিল পার্টি' (গর্ভের সন্তানের লিঙ্গ সনাক্তকরণ পার্টি) থেকে স্যান বার্নারডিনো ফরেস্টে দাবানল ছড়িয়ে পড়েছে। 

এলএ ফায়ার কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সম্প্রতি শুরু হওয়া এল ডোরাডো অঞ্চলটির দাবানল বাড়ছে।  দাবানলটির সূত্রপাত হয়েছে পার্টির আতশবাজি থেকে। আবহাওয়া অত্যন্ত শুষ্ক হওয়ায় সহজেই দাবানলটি ছড়িয়ে পড়ে। দাবানলে ইতোমধ্যে সাত হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনদিন আগে শুরু হওয়া দাবানলের মাত্র সাত শতাংশ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

এলএ ফায়ার কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, শুষ্ক আবহাওয়ার কারণে খুব সহজেই দাবানলের সূত্রপাত ঘটছে। তাই বাসিন্দাদের দাহ্য পদার্থ ব্যবহারে আরো বিবেচক হওয়া দরকার। তাছাড়া দাবানলের সূত্রপাত ঘটানোর জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আর্থিক ও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। 

ন্যাশনাল ফরেস্টের মূখপাত্র ডেন টিউন গণমাধ্যমে জানান, ক্যালিফোর্নিয়া জুড়ে ১২টি দাবানল সৃষ্টি হয়েছে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ক্রিক ফায়ার খ্যাত সিয়েরা ন্যাশনাল ফরেস্টের দাবানল। এই দাবানলে ইতোমধ্যে ৭০ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত অঞ্চল থেকে হেলিকপ্টারে সহযোগে উদ্ধার করা হয়েছে দুই শতাধিক বাসিন্দাকে। 

ক্যালিফোর্নিয়া জুড়ে আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার দাবানলের সূত্রপাত হয়েছে। সাম্প্রতিক সময়ে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ গরম আরো উস্কে দিচ্ছে রাজ্যের দাবানলগুলো। দাবানলের কারণে স্যান দিয়েগো, ফ্রান্সো, স্যান বার্নারডিনো,  মাদেরা ও মারিসোপায় জরুরি অবস্থা ঘোষণা করেছে গভর্নর গভিন নিউসাম। 

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রবিবার (৬ সেপ্টেম্বর)  লস এঞ্জেলেসে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে৷ এটিকে সাউথ-ওয়েস্টার্ন ক্যালিফোর্নিয়ার সবচেয়ে উষ্ণতম দিন হিসেবে আখ্যা দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থায় জারি রেখেছে কর্তৃপক্ষ। 


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত