আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ৯০০ ডলার বেকারভাতা প্রদান শুরু

ক্যালিফোর্নিয়ায় ৯০০ ডলার বেকারভাতা প্রদান শুরু

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালিফোর্নিয়া

ক্যালিফোর্নিয়ায় লেবার ডে’র ছুটিতে বেকারদের ৯০০ ডলার ভাতা প্রদান শুরু হয়েছে। প্রতি সপ্তাহে ৩০০ ডলার করে তিন সপ্তাহ ধরে এই ভাতা প্রদান করা হবে। 


তবে অনেকের এই ভাতা পেতে দেরি হবে এবং প্রায় দুই লক্ষ লোক এই ভাতা আদৌ পাবেন না। 

সোমবার ক্যালিফোর্নিয়া লেবার সেক্রেটারি জুলি এ সু ঘোষণা দেন, তারা দুই সপ্তাহের জন্য ৬০০ ডলার ও বেকারভাতা ৯০০ ডলারসহ মোট ১৫০০ ডলার ভাতা প্রদানের অনুমোদন পেয়েছেন। 

গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাস সংক্রান্ত কারণে চাকরি হারানোদের জন্য প্রতি সপ্তাহে ৩০০ ডলার করে ভাতা প্রদানের বিশেষ আদেশে সাক্ষর করেন। তবে এই ভাতা তিন সপ্তাহের বেশি দেয়া হবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।  

লস এঞ্জেলেসের দারিদ্র ও মানবাধিকার বিষয়ক সংস্থার অ্যাটর্নি জেনারেল ডানা হাল বলেন, “নতুন এই ভাতা ক্যালিফোর্নিয়ার বেকার কর্মীদের জন্য এক বিশাল স্বস্তির ব্যাপার।”

ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) জানায়, তারা ইতোমধ্যই ৩১ লক্ষ লোকের কাছে এই ভাতা পাঠানো শুরু করেছে। যারা অঙ্গরাজ্যের ১০০ ডলার ভাতা পেয়ে আসছেন এবং কোভিড-১৯ এর কারণে বেকার বলে পূর্বে নিবন্ধিত হয়েছিলেন কেবল তারাই এই ভাতা পাবেন।  

এই বেকারভাতা পাওয়ার জন্য আরও ৩১ লক্ষ ব্যক্তিকে নিবন্ধিত হতে হবে যে তারা করোনাভাইরাস সংক্রান্ত কারণে চাকরি হারিয়েছেন। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে ইডিডি তাদেরকে ভাতার ব্যাপারে জানাবে। 

এছাড়াও ১ লক্ষ ৯২ হাজার বেকার এই ভাতা পাবেন না কারণ তারা অঙ্গরাজ্য থেকে ১০০ ডলারেরও কম ভাতা পেয়ে আসছেন। ফেডারেল সরকার এই নিয়ম নির্ধারণ করে দিয়েছে।  






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত