আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় 'মাদক ব্যবসায়ীদের' মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

ক্যালিফোর্নিয়ায় 'মাদক ব্যবসায়ীদের' মধ্যে সংঘর্ষে ৭ জনের মৃত্যু, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

মাদক ব্যবসায়ীদের অবৈধ গাঁজা ফার্ম

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির জনবিচ্ছিন্ন এক অঞ্চলে 'মাদক ব্যবসায়ীদের' মধ্যে গোলাগুলির ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহের পাশাপাশি এক হাজার পাউন্ড গাঁজা ও শতাধিক গাঁজার গাছ উদ্ধার করে রিভারসাইড কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট।

 

কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, রিভারসাইডের ৪৫০০০ হাইওয়ে এলাকায় অবৈধ গাঁজা ফার্মে গোলাগুলির রিপোর্ট পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে যেয়ে গুলিতে নিহত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয় । আরেক নারীকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১ হাজার পাউন্ড গাঁজা ও শতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।


কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, এই ঘটনার সাথে জড়িত এক বা একাধিক ব্যক্তিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা হিসেবে বলে মনে হচ্ছে।


গোলাগুলির ঘটনার বিষয়ে কারো কাছে তথ্য থাকলে ৯৫১-৯৫৫-২৭৭৭ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।


এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত