আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লিটল বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপনের সিদ্ধান্ত

লিটল বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপনের সিদ্ধান্ত

হলিউড খ্যাত লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা ২০২০ করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ।

গতকাল সন্ধ্যায় বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির সভাপতি অমর হালদারের বাসভবনে সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষের আহ্বানে ও পরিচালনায় এক সভায় এই সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন সুবর্ন নন্দী তাপস,  বিপুল চৌধুরী, শিব নারয়ণ দাস, অরুপ তরফদার, পল্লব দাস, পঙ্কজ দাস, ইলিয়াস সিকদার, দিপংকর সাহা, টিটো সাহা, রাজীব নন্দী, সচীন মজুমদার সহ আরও অনেকে।

সভার প্রথমেই মহামারী করোনায় সমগ্র বিশ্বে যারা আক্রান্ত মারা গেছেন তাদের স্মরণ করা হয় এবং করোনার কারনে প্রায় দীর্ঘ ছয় মাস পর বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে সকলের খোজ খবর নিয়েছেন। করোনা মহামারির কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিভাবে প্রতি বছরের ন্যায় দুর্গা পূজা ২০২০ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর উপস্থিত সবাই মিলে পূজা করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করে আসছেন। পূজা কিভাবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে তার বিস্তারিত শীঘ্রই জানানো হবে। সভাপতি অমর হালদার ও সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ  উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার শুভ সমাপ্তি ঘোষনা করেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

শেয়ার করুন

পাঠকের মতামত