মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়ায় গুলিতে আহত এক, নেপথ্যে মাদক
ক্যালিফোর্নিয়ায় গুলিতে আহত এক
ক্যালিফোর্নিয়ার হলিউড হোটেলে গোলাগুলির ঘটনায় একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ড্রিম হোটেলের একটি কক্ষে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, হোটেলে গোলাগুলির রিপোর্ট পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হোটেল রুমের ভেতর থেকে একাধিক গুলিতে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ আহত ব্যক্তি সম্পর্কে তথ্য দেওয়া থেকে বিরত রয়েছে। তবে পুলিশ জানায়, মাদক সংক্রান্ত ব্যাপারে মতবিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে থাকতে পারে৷
এলএবাংলাটাইম/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন